সারাদেশের ন্যায় স্বাস্থ্য সচেতনতা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৬’।
২৮ জুন রবিবার সকাল ১০টায় ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিতা কাটার মাধ্যমে এ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সঈদ
এ অনুষ্ঠানে উদ্বোধনী কার্যক্রমের শুভ সূচনা করেন উপ জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ
স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিশুদের অন্ধত্ব প্রতি রোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবলভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অত্যন্ত জরুরি।
কোনো শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সবাইকে সচেতন থাকার এবং মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঝিকরগাছার বাস্তবায়নে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আর এমও) ডা. মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি আঁখি খাতুন, স্বাস্থ্য পরিদ র্শক মোঃ ফারুক হোসেন, কামরুজ্জামান, সেনেটারী ইন্স পেক্টর মোঃ আব্দুল মতিন, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী সহ এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে উপস্থিত শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যা পসুল খাওয়ানো হয় এবং ক্যাম্পেইন চলাকালীন নি র্দিষ্ট বয়সী সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে ভি টামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভা বকদের অনুরোধ জানানো হয়েছে।

Reporter Name 



















