Breaking News

ঝিকরগাছায় ৮৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধণা ও পরিচালনা কমিটিকে বরণ অনুষ্ঠানে এম.পি ডাঃ ফরিদ

যশোরের ঝিকরগাছার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী পাইলট বা লিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, ও নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের বরণ করে নেয়া হয়।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিদ্যালয়ের ‘বেগম রোকে য়া মঞ্চ’ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজে লা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক এম. সাইফুল্লাহ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উদ্দিনের সভাপ তিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আ হ্বায়ক ও জ্যেষ্ঠ নেতা মোর্তজা এলাহী টিপু,উপজেলা বিএ নপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন,উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আ লিম,অধ্যাপক ( অব:) মো.মহিদুল ইসলাম, বিদ্যালয়ের সহ কারী প্রধান শিক্ষক মো. নূরুল আমীন মুকুল এবং সংব র্ধিত শিক্ষার্থী সারজিৎ তাবাসসুম, রূপকথা তাহেরি ও সারি কা সাঈদসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।

অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর ২ আসনের এমপি ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন, মান সম্ম ত শিক্ষা নিশ্চিত করতে হবে।

একই সাথে তিনি শিক্ষক-অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বা রোপ করেন।

এ সময় তিনি  উপস্থিত সকলকে আরও বলেন বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়নে আমি আপনাদের পাশে থাকবো।

এ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরি চালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …