Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোট শুরু

  • Reporter Name
  • Update Time : 12:29 pm, Tuesday, 4 November 2025
  • 63 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

স্থানীয় সময় সকাল ৬টা (বাংলাদেশ সময় বি কাল পাঁচটা য়) সব ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছে।

ভোট শেষ হবে স্থানীয় সময় রাত নয়টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল আটটায়)

শহরটির মোট ৪৮.৫ লাখ ভোটার সরাসরি নতুন মেয়র নির্বাচিত করবেন। নিউইয়র্কের মেয়র নির্বাচনের ফলাফ ল ঘোষণা সাধারণত খুব শিগগিরই হয়ে থাকে।

২০২১ সালে নির্বাচন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এরিক অ্যাডামসকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছিল। তবে এবার যেহেতু দুই প্রার্থীই ডেমোক্র্যাটদলীয় তাই ভোট গণনায় কিছু সময় লাগতে পারে।

এর আগে মেয়র নির্বাচনের আগাম ভোটগ্রহণ ২৫ অক্টো বর থেকে শুরু হয়ে ২ নভেম্বর শেষ হয়েছে। প্রায় ৭ লাখ ৩৫ হাজার ভোটার আগাম ভোট দিয়েছেন।

নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, নিউইয়র্ক রাজ্যের ডেমোক্র্যাট সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিও য়ার মধ্যে লড়াই হবে।

নিউইয়র্কে চার বছর পরপর মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদে দায়িত্ব পালন করতে পারেন। এ বছরের নির্বাচন বিশেষভাবে নজর কেড়েছে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার কারণে।

নিউইয়র্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর। ২০২৪ সা লের জুলাই পর্যন্ত এ শহরের জনসংখ্যা ছিল প্রায় ৮৫ লাখ। প্রতি বর্গকিলোমিটারে বসবাস করেন ১১ হাজার ৩১৪ জন করে।

সে হিসাবে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরও বটে। দেশটির পূর্ব উপকূলে অবস্থিত এই নগর পাঁচটি বরো বা প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। এগুলো হলো ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটান, কুইন্স ও স্টেটেন আইল্যান্ড।

এগুলো কাউন্টির সমতুল্য প্রশাসনিক বিভাগ হিসেবে কাজ করে।

About Author Information

Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

নিউইয়র্কে মেয়র নির্বাচনের ভোট শুরু

Update Time : 12:29 pm, Tuesday, 4 November 2025