স্টাফ রিপোর্টার, পুঠিয়া (রাজশাহী)ঃ পুঠিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় পুঠিয়া পরেশ নারা য়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারিত উদ্বোধনী অনুষ্ঠান উপভোগের জন্য উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফি সার লিয়াকত সালমান, সহকারী কমিশনার (ভূমি) প্রসে নজিৎ সাহা, সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন সুর রহমান মাস্টার, পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল আনোয়ার মিন্টু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদুল হাসান, উপ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টো, যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আ মিন এবং পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) তারেকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়ো জন তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহা য়ক হবে।

শেখ রেজাউল ইসলাম লিটন পুঠিয়া, রাজশাহী। 


















