পিরোজপুর জেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর নামাজে জানাজা ও দাফনকাজে বাধা প্রদানকারী এবং জ ড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝিনাইদহের হরিণা কুণ্ডুতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা দোয়েল চত্তরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, হরিণাকুণ্ডু উপজেলা কমান্ডের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়াদ্দারের সভাপ তিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মোঃ শফি কুল ইসলাম স্বপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক হারুন অর রশিদ, উপ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোশারফ হোসেন, সাবেক জেলা ডেপুটি কমান্ডার রেজাউল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার মহিউদ্দীন মাস্টার, সাবেক চে য়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, আবুল হোসেনসহ অন্যান্যরা।
মানববন্ধনে অংশগ্রহণকারী, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জন তা বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানান। এ সময় বক্তারা বলেন, ‘দেশ স্বাধীনতায় অংশগ্রহনকারী এক জন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেও য়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, লজ্জাজনক এবং দেশের স্বাধীনতার চেতনায় চরম আঘাত। মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও রাষ্ট্রীয় মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।
যারা এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আই নের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
বক্তারা অবিলম্বে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের সুরক্ষা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার জোরালো দাবি জানান।
উল্লেখ, গত ২৪ অক্টোবর মারা যান পিরোজপুর সদর উপ জেলার ৫ নম্বর শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী ।
অভিযোগ রয়েছে, তার দাফনকাজে বাধা দেওয়া হয় এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদাবিহীন নিজ বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় হরিণাকুণ্ডুতেও এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শাহানুর হোসেন,ঝিনাইদহ প্রতিনিধিঃ 


















