আন্তর্জাতিক ডেস্কঃ অবশেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়ে ন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
আজ শুক্রবার (২২ মে) নিজের এক্স অ্যাকাউন্টে তিনি তার পদ ত্যাগপত্র পোস্ট করেছেন।
পদত্যাগপত্রে তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লেখেন, তার ওপর ট্রাম্পের বিশ্বাস ও দেড় বছর জাতীয় গোয়েন্দা পরিচালকের কাজ করার সুযোগ দেওয়ার জন্য তিনি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ।
সম্প্রতি তার স্বামীর বিরল বোন ক্যান্সার ধরা পড়াকে পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন তুলসী গ্যাবার্ড।
রাজনীতিবিদ এবং সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড ২০ ২৫ সাল থেকে জাতীয় গোয়েন্দার অষ্টম পরিচালকের দায়িত্ব পালন করেন।
এর আগে ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত আট বছর তিনি ডেমোক্র্যাট দল থেকে কংগ্রেসম্যানের দায়িত্ব পালন করেন।
তথ্য সূত্রঃ কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

Reporter Name 

























