Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমেছে ইসরায়েলিরা

  • Reporter Name
  • Update Time : 09:47 am, Sunday, 17 August 2025
  • 57 Time View

ইসরালেরে রাস্তা অবরোধ

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলের নানা শহরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দিয়েছেন, ফলে দেশজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

জিম্মিদের পরিবার বহুদিন ধরেই মুক্তির দাবি জানিয়ে আসছেন। প্রয়োজনে যুদ্ধ স্থগিত করার আহ্বানও জানিয়েছেন তারা। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে চলতি মাসের শুরুতে গাজা সিটি দখলের পরিকল্পনা করে নেতানিয়াহুর সরকার। এর প্রতিবাদে সাধারণ ইসরায়েলিরা ১৭ আগস্ট দেশব্যাপী আন্দোলনের ডাক দেন।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে রোববার সকাল থেকে অন্তত ২৫ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে তেলআবিব থেকে আটক হয়েছেন ১১ জন। অভিযোগ— তারা জনশৃঙ্খলা ভঙ্গ ও চলাচলের স্বাধীনতা বাধাগ্রস্ত করেছিলেন।

পুলিশ জানিয়েছে, বেশিরভাগ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হলেও এখনো জেরুজালেমমুখী গুরুত্বপূর্ণ রুট ১৬ বিক্ষোভকারীরা অবরোধ করে রেখেছেন।

বিক্ষোভকারীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, “জিম্মিরা কোনো ত্যাগযোগ্য বস্তু নয়। তাদের দ্রুত গাজা থেকে মুক্ত করে আনতে হবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল

Tag :
Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমেছে ইসরায়েলিরা

Update Time : 09:47 am, Sunday, 17 August 2025