মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে নারকেলগাছ কাটতে বাধা দেওয়ায় এক গৃহবধূকে মারধর এবং ধারালো অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত মো. পান্নু মোল্লা (৫০), তাঁর ছেলে মো. মুজাম মোল্লা (৩৫) ও মো. ইলিয়াস মোল্লার (৩৫) বিরুদ্ধে শালিখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য লতিফা (৭২)।
লতিফা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের কোটভাগ গ্রামে মৃত রোস্তম মোল্লার স্ত্রী ।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে লতিফার পরিবারের দীর্ঘদিন ধরে বসতবাড়ি ও জমিজমা নিয়ে বিরোধ চলে আসিলো। এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময় তাঁদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে লতিফা উল্লেখ করেন, গত ৩১ অক্টোবর সকাল আনুমানিক ৯টার দিকে তাঁর বসতবাড়ির উত্তর পাশে লাগানো তিনটি নারকেলগাছ কাটতে যান অভিযুক্তরা। এ সময় তাঁর পুত্রবধূ গাছ কাটতে বাঁধা দিলে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।
পরে গালিগালাজ করতে নিষেধ করায় তাঁকে মারধর করে। এক পর্যায়ে অভিযুক্তরা ধারালো দা ও কুড়াল বের করে হত্যার হুমকি দেয় এবং তাঁদের অংশের গাছ জোরপূর্বক কেটে নেওয়ার কথা জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় স্থানীয় চন্দনা বেগম (৫৩) ও রিমা খাতুন (৪০)সহ কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁদেরও ভয়ভীতি প্রদর্শন করে।
এ ঘটনায় পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী লতিফা।
পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে শালিখা থানায় লেখিত অভিযোগ দায়ের করেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, অভিযুক্তদের ভাই ফরিদুজ্জামানের কোন ডাক্তারি সার্টিফিকেট নেই।
এমনকি গ্রাম্য ডাক্তার হওয়ার কোন যোগ্যতা নেই। জানে না লেখাপড়া। ভুয়া মেট্রিক পাশের মেট্রিক পাশের সার্টিফিকেট নিয়ে বছরের পর বছর গ্রামে ডিসপেন্সারি খুলে ডাক্তারি করে আসছেন। তার হুকুমে পান্নু মোল্লা, মোজাম মোল্লা ও ভাতিজা ইলিয়াস সহ আরো কয়েকজন এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। সকলেই বিগত স্বৈরাচার আওয়ামী লীগের দোসর। তাদের শাস্তি হওয়া দরকার।
এব্যাপার কোটবাগ গ্রামে গিয়ে অভিযুক্তদের বক্তব্য নিতে গেলে তাদের না পেলেও অপর অভিযুক্ত ফরিদুজ্জামানের সাথে কথা বললে তিনি বলেন ঘটনা গাছ কাটা ও জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে।
আমি দীর্ঘদিন বিএনপি করেছি কিন্তু, কেচকাঁচিলের ভয়ে আওয়ামী লীগের সাথে যোগ দিয়েছিলাম। তবে আমি ভুয়া ডাক্তার নয় গ্রামের চাদঁসি চিকিৎসক।
এ ব্যাপারে শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান জানান, থানায় লেখিত অভিযোগ দিয়ে ছেন কিনা, আমি জানিনা, তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Bartabd24.com সব খবর সবার আগে