Breaking News

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিও নীতিমালায় বড় পরিবর্তন

ডেস্ক নিউজ: দেশের সকলবেসরকারি শিক্ষা প্রতিষ্ঠা নের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধর নের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণা লয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে অধ্যক্ষ, উপাধ্যক্ষ,প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষক তার অভিজ্ঞতা থাকতে হবে।
মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিল নের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে জনবল কাঠামো সং ক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া ম্যানেজিং কমিটিসংক্রান্ত সিদ্ধান্তের প্রজ্ঞাপন শিগগিরই জারি হবে বলে জানায় মন্ত্রণালয় সূত্র।
কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকার আগে অধ্যক্ষ, উপা ধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নি য়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃ পক্ষ (এনটি আ রসিএ)-এর মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে সরকার-সমর্থিত একজন সংসদ সদস্য ও বেসর কারি শিক্ষক নেতাদের আপত্তির মুখে সরকার এ বিষ য়ে সম ন্বিত সিদ্ধান্ত নিয়েছে।
নতুন ব্যবস্থায় নিয়োগ এনটিআ রসিএ-এর মাধ্যমেই হবে, তবে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও অভি জ্ঞ নেতৃত্ব নিশ্চি ত করতে অভিজ্ঞতার শর্ত বাড়া নো হয়ে ছে।
আগে এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হলেও এখন তা বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ হলে তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষকরা এগিয়ে যেতে পারে নএমন ধারণা থেকেই অভিজ্ঞতার সময় সীমা বাড়ানো হয়েছে।
ম্যানেজিং কমিটিতে ফিরছে পুরোনো নিয়ম: শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির ক্ষেত্রেও বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্র ণালয়। গত বছর অন্তর্বর্তী সরকার সভাপতির ক্ষেত্রে স্নাতক পাসের বাধ্যবাধকতা আরোপ করলেও নতুন নীতিমালায় সেই শর্ত শিথিল করা হচ্ছে। ফলে এখন সভাপতির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা থাকছে না।
এর ফলে ২০২৪ সালের আগের নিয়ম কার্যত পুনর্ব হাল হচ্ছে। এতে শিক্ষাগত যোগ্যতা ছাড়াই স্থানীয় রাজনৈতিক বা প্রভাবশালী ব্যক্তিদের সভাপতি হও য়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ ছাড়া ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী, দাতা ও শিক্ষা নুরাগী সদস্য পদ পুনরায় যুক্ত করা হচ্ছে, যার মাধ্যমে স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিদের অন্তর্ভুক্তির সুযোগ বাড়বে।
তবে সংসদ সদস্যদের সরাসরি ক্ষমতা আর থাকছে না। প্রতিষ্ঠানের প্রধান, ইউএনও বা জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো তিনজনের তালিকা থেকে একজন কে সভাপতি হিসেবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মনে করেন, তরুণ শিক্ষ ক দের তুলনায় অভিজ্ঞ শিক্ষকদের হাতে প্রতিষ্ঠানের নেতৃত্ব থাকলে প্রশাসনিক জটিলতা কমবে।
তবে এনটিআরসিএ-এর মাধ্যমে প্রধান শিক্ষক নিয়ো গের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষ করা।
সভায় অংশ নেওয়া একজন অতিরিক্ত সচিব বিষয়টি নিশ্চিত করে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যা নেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির ন্যূনতম স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা আর থাকছে না।
২০২৪ সালের আগের নিয়মই বহাল করা হচ্ছে। একই সঙ্গে ম্যানেজিং কমিটি গঠনে সংসদ সদস্যদের ক্ষমতা ও আর থাকছে না।

About admin

Check Also

সড়ক নির্মাণে ব্যক্তিমালিকানাধীন জমির গর্ত কেটে সড়কের মাটি ভরাট, ঝুঁকিতে শতাধিক পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশনা অমান্য করে …