Related Articles
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া মোল্লাপাড়া বাজারে “অবৈধভাবে পেট্রোল মজুত ও বেশি দামে বিক্রয় করা হচ্ছে” এ অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সি কিউটিভ ম্যাজিষ্ট্রেট শিবু দাশ অভিযান পরিচালনা করেন ।এ সময় সততা ট্রেডার্সে প্রায় ২ হাজার ৫শ’ লিটারের অধিক পেট্রোল মজুত অবস্থায় পাওয়া যায় এবং উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়।
এদিকে এসব মজুত পেট্রোল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্ধারিত দামে ত্রেতাদের নিকট তাৎক্ষণিক বিক্র য় করা হয় এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, জনস্বার্থে অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে এ ধরনে র অভিযান চলমান থাকবে।
Bartabd24.com সব খবর সবার আগে