Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা ও র‌্যালি ক্ষমতার ভাগাভাগি নয়,জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করছে এবি পার্টি: মজিবুর রহমান মঞ্জু নড়াইলর মুলিয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের ফুটবলার গোপাল হাজরার স্মৃতি কথা!! ধ্বংসপ্রাপ্ত দেশকে নতুন করে জাগিয়ে তুলতে চান সংস্কৃতিমন্ত্রী- নিতাই রায় চৌধুরী পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই

অবসরপ্রাপ্ত আরও ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

  • Reporter Name
  • Update Time : 10:56 am, Wednesday, 20 August 2025
  • 38 Time View

প্রধান উপদেষ্টার কাছে আজ পর্যালোচনা প্রতিবেদন জমা দিয়েছেন পদোন্নতি ‘বঞ্চিত’ অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির আহ্বায়ক জাকির আহমেদ খান।

প্রশাসন ক্যাডারের পর এবার অন্যান্য ক্যাডারের অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে আবেদন পর্যালোচনা কমিটি। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিটির দ্বিতীয় প্রতিবেদন জমা দেন আহ্বায়ক ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

সুপারিশপ্রাপ্তদের মধ্যে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন এবং গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তা আছেন। এর আগে প্রথম প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন ক্যাডারের ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে।

আজকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়কালে চাকরিতে বঞ্চনার শিকার হয়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন যাচাই করে এ সুপারিশ করা হয়েছে। মোট ৩১৮টি আবেদনের মধ্যে ২১০টি পর্যালোচনা করে দেখা হয়, যার ভিত্তিতে ৭৮ জনকে পদোন্নতির যোগ্য বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে তিন ধাপ, ১৭ জনকে দুই ধাপ এবং ৫৫ জনকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করা হয়েছে। তবে ১৩২ জন কর্মকর্তার আবেদন গৃহীত হয়নি।

প্রতিবেদন জমা দেওয়ার সময় প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াও উপস্থিত ছিলেন।

Tag :
Popular Post

ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

অবসরপ্রাপ্ত আরও ৭৮ কর্মকর্তাকে পদোন্নতির সুপারিশ

Update Time : 10:56 am, Wednesday, 20 August 2025