Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন পুঠিয়ায় টাফেন্টাডল ও ইয়াবা টেবলেটসহ তিনজন আটক চৌগাছায় সমবায় দিবস পালিত সমবায় সমিতিকে পুরস্কার প্রদান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান

ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল

  • Reporter Name
  • Update Time : 11:48 am, Thursday, 21 August 2025
  • 31 Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশ নিতে নতুন প্যানেল ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। বৃহস্পতিবার বিকালে অপরাজেয় বাংলার পাদদেশে তিনি ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন।

প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন উমামা ফাতেমা নিজেই। এছাড়া জিএস প্রার্থী হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূঁইয়া এবং এজিএস প্রার্থী হিসেবে আছেন জায়েদ আহমেদ।

ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ডাকসুর ২৮ পদে জমা পড়েছে ৫০৯টি মনোনয়নপত্র। হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে জমা পড়েছে ১ হাজার ১০৯টি মনোনয়ন। এর আগে ডাকসুর জন্য বিক্রি হয়েছিল ৬৫৮টি এবং হল সংসদের জন্য ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র। তবে যথাক্রমে ১৪৯টি ও ৩১৮টি মনোনয়ন জমা পড়েনি।

Tag :
Popular Post

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ডাকসু নির্বাচনে উমামার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল

Update Time : 11:48 am, Thursday, 21 August 2025