Breaking News

চিকিৎসায় দক্ষতা ও আন্তরিকতায় ঝিকরগাছায় প্রশংসিত ডা. হাসান আরিফুর রহমান

যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক আরএমও ও বর্তমানে একই প্রতিষ্ঠানের মেডিকেল অফি সার ডা. হাসান

আরিফুর রহমানের চিকিৎসাসেবা ও আন্তরিকতায় প্রশংসা করছেন এলাকার সাধারণ মানুষ।

রোগীর কথা মনোযোগ দিয়ে শোনা, সমস্যার কারণ বোঝার চেষ্টা এবংসহজভাবে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় রোগী দের মধ্যে তাঁর প্রতি আস্থা তৈরি হয়েছে। ডা. হাসান আরি ফুর রহমান এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), পিজিটি মেডিসি ন) ও পিজিটি (সার্জারি) ডিগ্রিধারী। তিনি মেডিসিন, বাতব্য থা, শিশু, বক্ষব্যাধি, চর্ম ও যৌন রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় চিকিৎসা পরামর্শ দিয়ে থাকেন।

চিকিৎসা নিতে আসা কুরবান আলী বলেন, ডা. হাসান আ রিফুর রহমান প্রথমে রোগীর সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

পরে কী সমস্যা হতে পারে এবং কীভাবে চিকিৎসা নিতে হবে, তা সহজভাবে বুঝিয়ে দেন। তাঁর আন্তরিক ব্যবহারে রোগ নিয়ে ভয় ও দুশ্চিন্তাও অনেকটা কমে যায়।

কহিনুর বেগম বলেন, নারীদের অনেক শারীরিক সমস্যা নি য়ে কথা বলতে সংকোচ থাকে। কিন্তু ডা. হাসান আরিফুর রহমান ধৈর্য ধরে সমস্যার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।

তাঁর আন্তরিকতা ও রোগীর প্রতি মনোযোগ ভালো লেগেছে।
স্থানীয় রোগীরা জানান, দীর্ঘদিনের অসুস্থতা, বাতব্যথা, শ্বাস কষ্ট, শিশুদের বিভিন্ন সমস্যা ও চর্মরোগসহ নানা শারীরিক জটিলতায় যথাযথ চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

এ ক্ষেত্রে ডা. হাসান আরিফুর রহমানের রোগীবান্ধব আচরণ তাঁদের কাছে ইতিবাচক বলে মনে হয়েছে।

চিকিৎসাসেবা সম্পর্কে ডা. হাসান আরিফুর রহমান বলেন, শারীরিক কোনো সমস্যা দেখা দিলে নিজের ইচ্ছামতো ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

একই ধরনের উপসর্গ বিভিন্ন রোগের কারণে দেখা দিতে পারে। তাই রোগের প্রকৃত কারণ না জেনে নিজের ইচ্ছায় ওষুধ সেবন করা ঠিক নয়।

প্রয়োজন অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে রোগের কারণ নির্ণয় এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রোগীকে চিকিৎসকের কাছে তাঁর সমস্যার
বিস্তারিত তথ্য জানাতে হবে।

কতদিন ধরে সমস্যা হচ্ছে, কী ধরনের উপসর্গ রয়েছে এবং আগে কোনো চিকিৎসা নেওয়া হয়েছে কি না, এসব তথ্য চিকিৎসককে জানালে রোগ নির্ণয় ও চিকিৎসা পরামর্শ দিতে সুবিধা হয়।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন, নির্ধারিত সময় পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়া এবং প্রয়োজন হলে পুনরায় চিকিৎসকের পরামর্শ নেওয়াও জরুরি।

উল্লেখ্য, তিনি শুক্রবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঝিকরগাছার ওয়াপদা রোডের নাসিমা কম প্লেক্সের এস. কে. ডায়াগনস্টিক সেন্টার এ্যান্ড ক্লিনিকে রো গী দেখেন।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ পরিব র্তন বা বন্ধ না করার এবং প্রয়োজন হলে যথাযথ পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন ডা. হাসান আরিফুর রহমান। তাঁর চিকিৎসাসেবা, রোগীর প্রতি আন্তরিকতা, মনোযোগ দিয়ে কথা শোনা এবং সহজ ভাবে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার বিষয়টি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে প্রশংসা পেয়েছেন।

দুই কিডনি বিকল, জীবন বাঁচানোর লড়াইয়ে ঝিকরগাছার আশিক : সামর্থ্যবানদের সহযোগিতা কামনা আফজাল হো সেন চাঁদ, ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া পূর্বপাড়া গ্রামের আশিক মোড়ল। মাত্র ৩১ বছর বয়সেই দুই কিডনি বিকল হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থেকে ঢাকার শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউ রোলজি হাসপাতাল (সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপা তাল) এ চিকিৎসাধীন রয়েছে। নিয়মিত ডায়ালাইসিসের মা ধ্যমে কোনোভাবে চলছে তার জীবন। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন।

এজন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। কিন্তু অসচ্ছল পরি বারের পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই জীবন বাঁচাতে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বান মানু ষের সহযোগিতা কামনা করেছেন আশিকের পরিবার।

আশিক মোড়ল শিমুলিয়া গ্রামের মো. শওকত আলীর ছেলে। মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিজের উপার্জনে পরিবারকে নিয়ে স্বাভাবিক জীবন কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ শারীরিক নানা সমস্যা দেখা দিলে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে ধরা পড়ে, তার দুই কিডনিই বিকল হয়ে গেছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে আশিককে সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। প্রতিনিয়ত চিকিৎসা ও ডায়ালাইসিসের ব্যয় মেটাতে গিয়ে

পরিবারটির আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। চিকিৎসার জন্য পরিবারের যা কিছু ছিল, এরই মধ্যে প্রায় শেষ হয়ে গেছে। এখন নিয়মিত ডায়ালাইসিসের খরচ জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে।

আশিকের বাবা মো. শওকত আলী বলেন, আমার ছেলের চিকিৎসা চালাতে গিয়ে পরিবারের যা কিছু ছিল, তা প্রায় শেষ হয়ে গেছে। আমার কোনো সম্পদও নেই।

এখন নিয়মিত ডায়ালাইসিসের খরচ জোগানোই কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকরা দ্রুত কিডনি প্রতিস্থাপনের কথা বলে ছেন।

কিন্তু এত টাকা আমার একার পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তিনি আরও বলেন, আমার ছেলের এক বছর ১১ মাস বয়সী একটি সন্তান রয়েছে। ছেলেটি বাঁচতে চায়। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষগুলো যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো আমার ছেলেকে চিকিৎসার মাধ্যমে বাঁচানোর সুযোগ তৈরি হবে।

একই গ্রামের বাসিন্দা ও ঝিকরগাছা বাজরের বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ী মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, আশিকের পরিবারের তেমন কোনো সম্পদ নেই। তাদের
বসতভিটা ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই। চিকিৎসার মতো বড় ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে আশিকের চিকিৎসা চালিয়ে যাওয়া সহজ হবে।

দুই কিডনি বিকল হওয়ার পর থেকে প্রতিটি দিনই আশিকের জন্য নতুন এক লড়াই। নিয়মিত ডায়ালা ইসিসের পাশাপাশি তার প্রয়োজন কিডনি প্রতিস্থাপন। কিন্তু অর্থের অভাবে সেই চিকিৎসা কতটা এগিয়ে নেওয়া সম্ভব হবে, তা নিয়ে দুশ্চি ন্তায় পরিবার।

একদিকে ৩১ বছরের একজন মানুষের বাঁচার আকুতি, অ ন্যদিকে তার এক বছর ১১ মাস বয়সী সন্তানের ভবিষ্যৎ।

সব মিলিয়ে অসহায় পরিবারটি এখন মানুষের সহযোগিতার অপেক্ষায়।

একটি পরিবারকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে আসবেন এমন প্রত্যাশা আশিকের পরিবারের। আশিকের চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে তার বাবা মো. শওকত আলীর সঙ্গে যোগা যোগ করতে পারেন মোবাইল নং ০১৭৩২-১৮৮৬২০।
ঝিকরগাছা, যশোর।মতাং ০৫/১০/২০২৬ইং।

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *