Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন পুঠিয়ায় টাফেন্টাডল ও ইয়াবা টেবলেটসহ তিনজন আটক চৌগাছায় সমবায় দিবস পালিত সমবায় সমিতিকে পুরস্কার প্রদান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান

চৌগাছায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত ॥ চালক আটক

  • Reporter Name
  • Update Time : 08:13 pm, Tuesday, 13 October 2026
  • 33 Time View

চৌগাছা (যশোর)প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় নুরুল আলম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চৌগাছা বাজারস্থ ইসলামী ব্যাংকের সামনে। নিহত ব্যক্তি উপজেলার ফতেপুর গ্রামের মৃত রফিউদ্দীনের ছেলে।

ঘটনাস্থল থেকে স্থানীয় জনগন ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিহত নুরুল আলম চৌগাছা বাজারের চৌগাছা-ঝিকরগাছা সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন।

এ সময় ইসলামী ব্যাংকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাতক্ষীরা-ট-১১-০১৯৩ নম্বরধারী ট্রাক পিছন থেকে সজোরে ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় নুরুল আলম ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। এ অবস্থায় বাজারের লোকজন দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আহত ব্যক্তির অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকি ৎসক তাকেযশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। কিন্তু চিকিৎসারত অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

এদিকে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন ট্রাক চালক শাহীনুর রহমানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃত চালক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার নগরঘাটা গ্রামের বাসিন্দা।

থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ দুর্ঘটনার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় ট্রাক চালক আটক হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া
হবে।

About Author Information

Popular Post

শালিখায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চৌগাছায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত ॥ চালক আটক

Update Time : 08:13 pm, Tuesday, 13 October 2026