শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দরে জমি অধিগ্রহণ ও পরিবেশ গত প্রভাব নিরূপণ (ইআইএ) প্রস্তুতির অংশ হিসেবে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বি কেল ৪টায় বেনাপোল স্থলবন্দরের হলরুমে এ সভার আয়ো জন করা হয়।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের (বিএলপিএ) আওতাধীন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ‘অ্যাক্সিলারেটিং ট্রান্স পোর্ট অ্যান্ড ট্রেড কানেক্টিভিটি ইন ইস্টার্ন সাউথ এশিয়া (AC CESS)-বাংলাদেশ ফেজ-১’ প্রকল্পের বিএলপিএ কম্পোনে ন্টের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন যশোর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আতাউর রহমান। প্রধান অতিথি হিসে বে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নিয়াজ মাখদুম এবং বেনা পোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রুহুল আমীন। এ ছাড়া বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী রা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের অ ন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর। দেশের আমদানি-রপ্তানি বাণি জ্য সম্প্রসারণ এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বৃদ্ধিতে এ বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই বন্দরের অবকাঠামো উন্নয়ন, পরিবহন-সংযোগ সম্প্র সারণ ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাও জরুরি।
তারা আরও বলেন, যেকোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত প্রভাব নিরূপণ এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের মতামত গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে প্রক ল্পের সম্ভাব্য পরিবেশগত ঝুঁকি ও নেতিবাচক প্রভাব চিহ্নিত করা সম্ভব হয়।
পাশাপাশি এসব প্রভাব কমাতে প্রয়োজনীয় পরিবেশ সুরক্ষা মূলক ব্যবস্থা গ্রহণের সুযোগ তৈরি হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, পরিবেশগত বিষয়গুলো যথায থভাবে বিবেচনায় নিয়ে বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন কার্য ক্রম বাস্তবায়ন করা হলে বন্দরের সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্যিক কার্যক্রম গতিশীল করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, জমি অধিগ্রহণ-সংক্রান্ত বিষয় এবং পরিবেশগত প্রভাব নিরূপণের গুরুত্ব তুলে ধরা হয়। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষা ও জনস্বা র্থকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

Reporter Name 
















