Breaking News

শৈলকুপায় নতুন ধান উঠছে বাজারে, দাম কমে হতাশ কৃষক সরকারকারি ভাবে  কৃষকদের কাছ থেকে ধান কেনার দাবি

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ):
ঝিনাইদহের শৈলকুপার হাটবাজারগুলোতে নতুন আমন ধান উঠতে শুরু করেছে।
তবে বাজারে ধানের দাম কম থাকায় কৃষকের মুখে হাসি নে ই। উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম হওয়ায় লোক সানের আশঙ্কায় রয়েছেন স্থানীয় কৃষকরা।
শৈলকুপা সদর, রয়ড়া,ভাটই, গাড়াগঞ্জ, খুলুম বাড়িয়া, কা তলা গাড়ি, শিতালি, ধাওড়া,হাট ফাজিলপুর  ও লাঙ্গল বাঁধ সহ বিভিন্ন হাট বাজারে  বর্তমানে প্রতি মণ ধান ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকরা।
হাট ফাজিলপুরের কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হচ্ছে।
অথচ জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা রও বেশি।
বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে তেমন লাভ থাকছে না।
লাঙ্গল বাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ জানান সরকারি ভাবে যদি সরাসরি কৃষক দের কাছ থেকে ধান ক্রয় করে তাহলে কৃষক লাভবান হবে।আমি ১১শ ৩০ টাকা দরে প্রতিমন ধান বিক্রি করলাম।
কৃষকদের অভিযোগ, মৌসুমের শুরুতেই ধানের দাম কম থাকায় তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়লেও সেই তুলনায় ধানের দাম বাড়ছে না।এ অবস্থায় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন কৃষকরা।
তাদের দাবি, সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষ কদের অগ্রাধিকার দিয়ে ন্যায্যমূল্য নিশ্চিত করা হলে কৃষ করা কিছুটা হলেও লোকসানের হাত থেকে রক্ষা পাবেন।
লাঙল বাঁধ বাজারের ধান ব্যবসায়ী রিপন হোসেন জানান, প্রতিমন ধান ১১শ থেকে ১১শ ৫০ টাকা দরে কিনছি।
উপজেলা কৃষি অফিসার আরিফুজ্জামান জানান,এবার প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে কৃষক ধান চাষ করেছে।
তবে অন্যান্য বছরের চেয়ে এবছর ধান ভাল হয়েছে।

About admin

Check Also

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের মাঝে ৩ কোটি ৮২ লাখ টাকার চেক বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত …