Related Articles
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদিঘী-দুপ চাঁচিয়া আসনের এমপি আব্দুল মহিত তালুকদার বলে ছেন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার পরিবেশ ভালো রাখতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট মন্ত্র ণালয়ের মাধ্যমে সারাদেশে উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়ে ছে।
তিনি আরোও বলেন এই নতুন একাডেমিক ভবন নির্মাণে এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার ভালো পরিবেশের পাশাপাশি এটি একটি উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হলো এবং সেই সাথে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সহ ছা ত্র-ছাত্রীদের মর্যাদা বৃদ্ধি পাবে।
তিনি বৃহস্পতিবার দুপুরে সান্তাহার কারিগরি কলেজে চারতালা ভিত বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে একথা বলেছেন।
অত্র কলেজের পরিচালনা কমিটির সভাপতি আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ জাফর আরিফ চৌধু রীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে আরও বলেন বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে কার্য ক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে জ্বালাও পোড়াও হত্যা ও নৈরাজ্য কর্মকাণ্ডের মাধ্যমে সরকারি এবং দেশের মানুষের সম্পদ বিনষ্ট করছে।
তিনি ওইসব নৈরাজ্যকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে ব লেন ধৈর্যের বাঁধ ভেঙে গেলে দেশের মানুষ সবাই ঐক্য বদ্ধ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার মত তোমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন তোমাদের ও দেশ ছেড়ে পালানো ছাড়া কোন উপায় থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদা র মুক্তা, সহসভাপতি কামরুল ইসলাম মধু,সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণ বিষয় সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সহসভা পতি মোস্তাফিজুর রহমান মুকুল, ইকবাল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী,মহিলা দলের সভাপতি মুক্তা, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানা, শ্রমিক দলের সভা পতি মাসুদ রানা সান্তাহার পৌর জাসাস নেতা জমিল হো সেন, সান্তাহার পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপ তি মানিক, সান্তাহার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ সহ স্থান বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। #
Bartabd24.com সব খবর সবার আগে