Breaking News

গোদাগাড়ীতে বিএনপির নির্বাচনী পথসভা

আলিফ হোসেন,তানোরঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজ শাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জাতীয় তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ) সন্ধ্যায়  গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), গোদাগাড়ী উপজেলা ও কাঁকনহাট পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানো র) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শিল্পপতি সুলতানুল ইসলাম তারেক।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “ভোট হচ্ছে জনগণের সবচেয়ে বড় শক্তি। ভোটের মাধ্যমেই গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।
এই নির্বাচন জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।” তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শী ষে ভোট দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সুলতানুল ইসলাম তারেক বলে ন, “বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে সক্রি য় ভূমিকা রাখতে হবে।”আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের রায়ই বিজয়ী হবে।
এজন্য নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও ভোট প্রদানে সচেতন হতে হবে।তিনি বলেন,নেতৃত্ব নিয়ে দলে প্রতিযোগীতা থাকবে।কিন্ত্ত ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা সকলে ঐক্যবদ্ধ।
এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভি ন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।#

About admin

Check Also

পে-স্কেলের গেজেটের দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ সরকার কর্তৃক গঠিত পে কমিশনের …