নিজস্ব প্রতিবেদক,চৌগাছা:যশোরের চৌগাছায় ডাঃ মোস লেহ উদ্দীন ফরিদের দাঁড়ি পাল্লার নির্বাচনী বিশাল জন সভা অনুষ্ঠিত হয়েছে।
এ অনু্ষ্ঠানের প্রধান অতিথি যশোর ২ (চৌগাছা-ঝিক রগাছা)আসনের ১১দলীয় জোটের মনোনীত দাড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ বলে ছেন দেশের মানুষ আজ ভোটাধিকার ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন আমি বিজয় হলে ন্যায় ও ইনসাফ ভিত্তীক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য কাজ করবে ইনশাল্লাহ।আমরা চাই এমন একটি বাংলাদেশ,যেখানে কেউ রাজ নৈতিক কারণে নির্যাতিত হবে না,কেউ অন্যায়ের শিকার হবে না।’
তিনি আরও বলেন আপনারা ধৈর্য ধরুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। রাজনৈতিক পরিবর্ত নের জন্য মানুষের ধৈর্য ও সংগ্রাম প্রয়োজন। দেশের মানু ষ ন্যায়বিচার চায়,শান্তি চায়,সুশাসন চায়।
আজ সোমবার দুপুরে উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদর সভাপতিত্বে চৌগাছা কামিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেন উপজেলা জামাতের নায়েবে আমীর মাওঃ নুরুল ইসলাম,সাবেক আমির হাফেজ আমিন উদ্দীন,উপজেলা সেক্রেটারি অধ্যা পক মোঃ নুরুজ্জামান,সহকারী সেক্রেটারী রহিদুল ইসলা ম খান,সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহ মেদ, পৌর আমির মাওলানা আব্দুল খালেক,সেক্রেটারি ডাক্তা র জিল্লুর রহমান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন দাঁড়ী পাল্লা বিজয় করতে ভোটা রদের বাড়ি বাড়ি যেতে হবে। আমাদের আর বসে থাকার সময় নেই।
জনসভা শেষে শহরের প্রধান প্রধান সড়কে একটি নির্বাচ নী প্রচারনা মিছিল প্রদক্ষিন করে। এ সময় স্লোগানে উপ জেলা শহর মুখরিত হয়ে উঠে। সবার মুখে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা শ্লোগান ছিল।

Bartabd24.com সব খবর সবার আগে