Breaking News

এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে:মঞ্জু

ঢাকা অফিস: আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনতাম, আপোষহীন বিএনপিকে চিনতাম; কিন্তু আজকের এই আপোষকামী বিএনপিকে চিনতাম না।

এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে।

আজ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি তে রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের গণসমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ মন্তব্য করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমীর ডা. শফি কুর রহমান, এডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অবঃ অলি আহমদ ( বীর বিক্রম) এনসিপির মুখ্য সংগঠক নাসীরউ দ্দীন পাটোয়ারী ও এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল।

মঞ্জু আরো বলেন,গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের এই প্রতাপশালী রূপ আমরা দেখিনি।

গতকালের হেলমেট বাহিনী গত ১৭ বছর আপোষ করে গুপ্ত অবস্থায় ছিল।

অন্যদের ‘গুপ্ত’ ট্যাগ দেন, এখন তো দেখি আপনারাই সব চেয়ে বড় গুপ্ত ছিলেন, এই হেলমেট বাহিনীকে আমরা ফ্যাসিবাদের সময়ে পাইনি।

তিনি আরো বলেন, একই মায়ের পেটের যমজ দুই ভাইয়ে র একজন বৈধ হলে আরেকজন অবৈধ হয় কীভাবে? ১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনু ষ্ঠিত হয়েছে।

জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না?রাজনৈতিক দলের নেতৃত্বে হরতাল, অবরোধ ও ঘেরাও কর্মসূচির সঙ্গে দেশবাসী দীর্ঘদিন পরিচিত ছিল।

তবে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক নেতৃত্বের বাইরে থেকেও যে এমন কর্মসূচি সংগঠিত হতে পারে, জুলাই গণ-অভ্যুত্থান সেটিই প্রমাণ করেছে।

এবি পার্টির চেয়ারম্যান আরো বলেন,জুলাইয়ের শহীদ দের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।৫ আগস্ট মানে মুক্তি। ৫ আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন।

 

About admin

Check Also

সাতক্ষীরায় ৬ কোটি টাকার ‘কুশ’ মাদক ও মোটরসাইকেলসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি ।। সাতক্ষীরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে নতুন ধরনের মাদক ‘কুশ’ জব্দ করেছে বর্ডার গার্ড …