Breaking News

ঘাসিগ্রাম ইউপি নির্বাচনে জাফরের উপর আস্থা তৃণমুলের

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনে আবারো প্রতিদন্দী তার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনী প্রস্তুত্তি নিচ্ছেন বার বারে র পরীক্ষিত নেতৃত্ব, ইউপি বিএনপির সিনিয়র সহসভাপ তি, উপজেলা বিএনপির সাবেক সদস্য এবং বিগত নির্বা চনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জাফর ইক বাল।
রাজনৈতিক সহাবস্থান ও আদর্শিক নেতৃত্বের জন্য দলমত নির্বিশেষে তৃণমুলে পচ্ছন্দের শীর্ষে রয়েছেন জাফর।
জানা গেছে,স্থানীয় নেতা ও কর্মী-সমর্থকগণের মতামত, ভোটারদের মানসিকতা,প্রার্থীর আর্থিক স্বচ্ছলতা, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি বিচার-বিশ্লেষণ করে প্রার্থীতা দেয়া হলে আবারো জাফর ইকবালের দলীয় সমর্থনে প্রার্থীতা নিশ্চিত।
স্থানীয়রা জানায়, বিগত দুটি ইউপি নির্বাচনে জাফর ইক বাল বিএনপির দলীয় প্রতিক (ধানের শীষ) নিয়ে প্রতিদ ন্দীতা করেন।কিন্ত্ত বির্তকিত ফলাফল ঘোষণায় দুবারই তাকে পরাজিত ঘোষণা করা হয়।
একবার আওয়ামী লীগের প্রার্থী বকুলের কাছে ১২৪ ভো টে এবং আরেকবার আওয়ামী লীগের প্রার্থী বাবলুর কা ছে ২৭৮ ভোটে জাফর ইকবালকে পরাজিত ঘোষণা করা হয়।
যেটা ইউপির জনসাধারণ কোনোভাবেই মানতে পারেনি। কিন্ত্ত দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এবার ইউ পির জনসাধারণ জাফর ইকবালকে নিয়ে স্বপ্ন দেখছেন।তারা যেকোনো মুল্য এবার জাফরকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
খোঁজ নিয়ে জানা গেছে, দিন যতই যাচ্ছে ততই নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা বাড়ছে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সুখ-দুঃখ ও আপদ-বিপদের সংবাদ পেলেই তিনি খোঁজখবর নিতে ছুটে যান।
তৃণমূল থেকে শীর্ষ পর্যায় সবাইকে সমান গুরুত্ব দেওয়ার কারণে তিনি অল্প সময়েই ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। নানা ঘাত-প্রতিঘাত ও হামলার শিকার হলেও মাঠ না ছাড়ায় তার জনপ্রিয়তা আরও বেড়েছে।
জানা গেছে,জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মোহনপুর উপজেলা ও ঘাসিগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রা প্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন আদর্শিক এই তরুণ নেতৃত্ব জাফর ইকবাল।
স্থানীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার হামলা ও মামলার শিকার হলেও কখনো দমে যাননি। বর্তমানে দলের হাইকমান্ডের সবুজ সংকেত পেয়ে ঘাসিগ্রাম ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজারে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ফলে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।
এবিষয়ে ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সাংগঠনি ক সম্পাদক মাহবুর আলম টিপু বলেন, “জাফর ইকবাল দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। দল সবদি ক বিবেচনা করলে তিনিই যোগ্য প্রার্থী।
বিগত সরকারের আমলে তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো নেতিবাচক অভি যোগ নেই; বরং মানবিকতা ও উদারতার জন্য তিনি পরিচিত।
তাকে মনোনয়ন দেওয়া হলে বিজয় সুনিশ্চিত হবে।”
এবিষয়ে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী জাফর ইকবা ল বলেন, “বিগত সরকারের তিনটি নির্বাচনে মানুষ ভোটা ধিকার প্রয়োগ করতে পারেনি। একদলীয় শাসনব্যবস্থা কায়েম করা হয়েছিল।
ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে সেই সরকারের পত ন হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেই নির্বাচনকে সামনে রেখে আমি দলীয় মনোনয়নের প্রত্যাশা করছি। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।
তবে আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হলে আমি তার পক্ষেই কাজ করবো।
কারণ, আমি কখনো দলের আদর্শের বাইরে যাব না। এটাই বিএনপির আদর্শ।#

About admin

Check Also

লালপুরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

এস ইসলাম,নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায় সাপের কামড়ে লতা খাতু ন (৪০) নামে এক গৃহবধূর …