চৌগাছা (যশোর) প্রতিনিধি:
চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে রবিবার বিকাল ২টায় চৌগাছা কামিল মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা জামায়া তের আমীর মাওলানা গোলাম মোর্শেদ। অনুষ্ঠান পরিচা লনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন এবং সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহাম্মেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগ ঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ এবং সর্ব স্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তারা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দনের মাধ্যমে নবনি র্বাচিত সংসদ সদস্যকে বরণ করে নেন।
এদিকে বাংলাদেশের জামায়াতে ইসলামী চৌগাছা উপ জেলা শাখার তালিমুল কোরআন বিভাগের পক্ষ থেকে চৌগাছা উপজেলা তায়ালিমুল কোরআন বিভাগের সভা পতি সহকারী অধ্যাপক মাওলানা আব্দুর রহমান ও সে ক্রেটারি প্রভাষক জাহাঙ্গীর আলম কমিটির সদস্যদের সাথে করে নবনির্বাচিত এমপি কে ক্রেস্ট প্রদান করেন।
এসময় বক্তারা আশা প্রকাশ করেন, ডা. মোসলেহ উদ্দীন ফরিদ তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তা র, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকা ণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এসময় বক্তারা আশা প্রকাশ করেন, ডা. মোসলেহ উদ্দীন ফরিদ তার নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা বিস্তা র, অবকাঠামোগত উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকা ণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সংবর্ধিত অতিথি তার বক্তব্যে উপস্থিত সকলের প্রতি কৃত জ্ঞতা প্রকাশ করে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপনী ঘোষণা করা হয়।
জাহাঙ্গীর আলম, চৌগাছা উপজেলা প্রতিনিধি, যশোর। ০১৯১১৬০৪৪৫৫,২৩/০২/২৬

Reporter Name 