মোহন আলী স্টাফ রিপোর্টার কুষ্টিয়া।কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ নম্বর বাহিরচর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় ও বিএনপি নেতা মোঃ সোহেল রানা (বাবু)।
আজ দিনব্যাপী বাহিরচর ইউনিয়নের ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি এই গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন।মোঃ সোহেল রানা (বাবু) বাহিরচর ইউ নিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য, উক্ত ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএন পির সিনিয়র যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন কর ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গণসংযোগকালে বিভিন্ন এলাকা য় তিনি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং স্থানীয় ক্রী ড়াঙ্গনকে অনুপ্রাণিত করতে যুবসমাজ ও খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার দেন। এ সময় সাধারণ ভোটার ও স্থানীয় জনতার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তিনি সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং ভোটাররাও তাঁর প্রতি গভীর আন্ত রিকতা ও সমর্থন প্রদর্শন করেন।গণসংযোগকালে সংবা দমাধ্যমের মুখোমুখি হয়ে মোঃ সোহেল রানা (বাবু) তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনার কথা জানান।
তিনি বলেbন, “আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সর্বস্তরের সর্বসাধারণের প্রত্যাশা যে, আমি প্রার্থী হই।
জনগণের এই আন্তরিক চাওয়া ও ভালোবাসাকে বাস্তবে রূপ দিতেই আমি মাঠে নেমেছি এবং ইউনিয়নের প্রতিটি প্রান্তে গণসংযোগ করছি।”তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ভবিষ্যতে বাহিরচর ইউনিয়নে একটি সুন্দর, সার্থ ক ও উন্নত সমাজ বিনির্মাণই আমার মূল লক্ষ্য। আমি এই এলাকাকে সম্পূর্ণ শান্তি-শৃঙ্খলাপূর্ণ, মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে বদ্ধপরিকর।
জনগণ যদি আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করেন, তবে আমি আজীবন এই গণমানুষের পাশে থাকব এবং সততার সাথে দেশ সেবায় নিজেকে আত্মনিয়োগ করব।
“গণসংযোগ ও ফুটবল বিতরণকালে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Reporter Name 

















