: যশোরের শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়ন বিএ নপির উদ্যোগে বিএনপির স্থায়ী কমিটির প্রয়া ত সদস্য, আ ধুনিক যশোরের স্থপতি ও সাবেক মন্ত্রী জননে তা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উলাশী ইউনি য়নের ৫ নম্বর ওয়ার্ডের রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া স্মরণ সভায় তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, জনসেবা ও যশোরের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলাশী ইউনিয়ন বিএনপির নেতৃ বৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএ নপির সভাপতি আবুল হাসান জহির। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জা মান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, “তরি কুল ইসলাম ছিলেন একজন দূরদর্শী রাজনৈতিক নেতা ও জনদরদি মানুষ।
আধুনিক যশোর গড়ার ক্ষেত্রে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর আদর্শ ও রাজনৈতিক জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।”
প্রধান বক্তা আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, “তরিকুল ইসলাম শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন যশো রের মানুষের আস্থার প্রতীক।
তিনি শুধু যশোরের নেতা ছিলেন না তিনি ছিলো সারা বাংলা দেশের নেতা। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, ত্যাগ ও জনকল্যাণ মূলক কর্মকাণ্ড আমাদের অনুপ্রেরণা জোগায়। তাঁর আদর্শ কে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপ জেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার।
এ ছাড়া উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন বিএনপির সাধা রণ সম্পাদক রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সহি দ আলী, যুগ্ম সম্পাদক শফিউর রহমান শফী, শার্শা উপজে লা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহী দ, যুবদল নেতা আশানুর রহমান, লাল্টু ও জাহাঙ্গীর খাদেম সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্মরণসভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির নেতা কর্মীদের কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

যশোর প্রতিনিধি 


















