ডেস্ক নিউজঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়েের সভা কক্ষে যশোরের চৌগাছা মডেল হাসপা তালসহ দেশের স্থ্যস্থ্য সেবার মান উন্নয়ন নিয়ে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন,মন্ত্রী পরিষদ বিভাগের সচিব নাসিমুল গনি,স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ.এম এ মুহিত (এমপি),প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি জিয়াউদ্দিন হায়দারসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এ সভার মূল উপস্থাপক ছিলেন যশোর-২( চৌগাছা ঝিকরগাছা) আসনের এম পি ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ,ও চৌগাছা মডেল হাসপাতালের রুপকার ডাঃ ইমদাদুল হক।
তারা দুজই চৌগাছা মডেল হাসপাতালের সাফল্যের ইতিহাস তুলে ধরেন।
মা ও প্রসুতি স্বাস্থ্য সেবায় চৌগাছা মডেল হাসপাতালটি ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশ সেরা হয় এই মডেল হাসপাতালটি।
চৌগাছা মডেল’ যা বাংলাদেশের প্রান্তিক স্বাস্থ্য ব্যবস্থা পনায় এক যুগান্তকারী ও সফল উদাহরণ।
স্থানীয় জনগণের সম্পৃক্ততা ও জবাবদিহিতার মাধ্যমে কীভাবে একটি উপজেলা হাসপাতালকে দেশসেরা করা সম্ভব, তা প্রমাণ করেছে এই মডেল।
এই সফল ধারণাকে পুঁজি করে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালে ‘জনসম্পৃক্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা’ নিশ্চিত করার লক্ষ্যে আজ স্বাস্থ্য মন্ত্র ণালয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন,মন্ত্রী পরিষদ নিভাগের সচিব নাসিমুল গনি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ.এম এ মুহিত (এমপি,) এবং মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ সহকারি জিয়াউদ্দিন হায়দার।
উল্লেখ্য যে যশোর শহর থেকে পশ্চিমে ৩০ কিঃমিঃ দুরত্বে সীমান্তবর্তী উপজেলা চৌগাছা হলেও তৎকালীন এ হাস পাতালের স্বাস্থ্য সেবার কার্যক্রম দেখতে এসেছিল বিশ্ব স্বাস্থ্য সং স্থার মহাপরিচালক মার্গারেট চ্যাং।
ওই সময় তিনি হাসপাতালে অনুষ্ঠিত সভায় মন্তব্য করে ছিলেন বাংলাদেশের স্বাস্থ্য সেবার উম্নয়নে এখন থেকে বাইরের কোন দেশ থেকে প্রশিক্ষন নেয়া লাগবে না। এই হাসপাতালের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে হবে।

Reporter Name 
























