Breaking News
ফাইল ফটো

বিসিবি নির্বাচনে না দাঁড়ানোর ঘোষণা মাহবুব আনামের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বোর্ডের বর্তমান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। দীর্ঘ তিন দশক ধরে বিসিবির বিভিন্ন দায়িত্বে থাকলেও এবার তিনি নিজেকে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) রাতে গণমাধ্যমকে তিনি বলেন, অনেক দিন ধরেই বিষয়টি নিয়ে ভাবছিলাম। বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতির সঙ্গে আমি নিজেকে মানানসই মনে করি না। শান্তিপূর্ণ ও ঝামেলাহীন জীবন চাই, তাই নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।

যদিও বিসিবির সভাপতি পদে তার প্রার্থিতা নিয়ে আগে থেকেই আলোচনা ছিল, মাহবুব আনামের ঘোষণার পর বিষয়টি পরিষ্কার হলো। এ প্রসঙ্গে কয়েকজন পরিচালককে জিজ্ঞেস করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক নেতিবাচক প্রচারণা তাকে ব্যথিত করেছে, যার প্রভাবেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু ঠিক থাকলে বিসিবির পরবর্তী নির্বাচন অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

About নিউজ ডেক্স

Check Also

যদুনাথ স্কুলএ্যান্ড কলেজের ১০৩তম বার্ষিক ক্রীড়া, ও সাসংকৃতিক প্রতিযোগিতার উদ্ভোধন

ফকির গোলাম তাবরেজ, বাগেরহাট প্রতিনিধিঃ বাাগেরহাটের শতবর্ষী প্রাচীন বিদ্যাপীঠ যদুনাথ স্কুলএ্যান্ড কলেজ এর ১০৩ তম …