চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছার দক্ষিন কয়ারপা ড়া কবি আহমদ আলী সাহিত্যরত্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের সাথে এমপি ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এক মতবিনিময় সভা করেছেন।
সম্প্রতি,বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষক হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনয় সবাই প্রধান অতিথি এম পি ডাঃ ফরিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।।
নতুন তরুন প্রজন্মকে দেশ গঠতে ভূমিকা রাখতে হবে। শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষার উন্নয়ন ছাড়া এ জাতির পরিবর্ত ন করা সম্ভব না। এজন্য তোমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তাই বর্তমান সরকার গোটা শিক্ষা ব্যব স্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আন্তর্জাতিজ অর্থনীতিবিদ ডক্টর শওকত আলী,প্রেস ক্লাব চৌগাছার সাবেক সভাপতি ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে সহকারী অধ্যাপক মেঃ ইয়াকুব আলী প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুল ইসলাম মিন্টু,প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম,সাংবাদিক ইমাম হোসেন সাগর,কবিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী,অভিভাবক এবং এলাকার বিভিন্ন পেশার মানুষ।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রধান অতিথি এমপি ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ কে ফুলেল শুভেচ্ছা জানান।

Reporter Name 

















