চৌগাছা (যশোর):প্রতিনিধি::যশোরের চৌগাছায় জামা য়াতের চৌগাছা পৌর শাখার উদ্যো গে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চৌগাছা কামিল মাদ্রাসার হল রুমে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামা য়াতের চৌগাছা পৌর শাখার আমির মাওলানা আব্দুল খালেক।
বিশেষ অতিথি উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান আল মামুন।
উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার রহিদুল ইসলাম খান, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ও পৌর সেক্রেটারি ডা. জিল্লুর রহমান প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা রেজাউল ইসলাম, মাও লানা আজাদ হোসাইন, মাস্টার সালামসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনের সূরা আল-হুমা জাহ থেকে দারস প্রদান করা হয়। পরে স্থানীয় নির্বাচন, সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের নৈতিক ও আদর্শিক উন্ন য়ন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মাস্টার রহিদুল ইসলাম খান, মাস্টার কামাল আহ মেদ ও অন্যান্য বক্তারা।
উপজেলা জামাতের সেক্রেটারি বক্তব্যে মাওলানা নুরু জ্জামান আল মামুন বলেন, সৎ, দক্ষ ও আদর্শবান কর্মী গড়ে তোলার মাধ্যমে সমাজে ন্যায়, ইনসাফ ও কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি কর্মীদের আদর্শিক চর্চা, শৃঙ্খলা ও জনসেবামূ লক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
শিক্ষা শিবিরে বক্তারা বলেন, নৈতিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে কর্মীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়।
Bartabd24.com সব খবর সবার আগে