Breaking News

ট্রাইব্যুনালে এস.আই মমিনুলের জবানবন্দি: চৌগাছার ব’ন্দুকযু’দ্ধের নাটকে’প’ঙ্গুত্ব বরণ করে চৌগাছার ২ শিবির নেতা !

আইন-আদালত প্রতিবেদক:যশোরের চৌগাছায় ২০১৬ সালে পুলিশ দুই শিবির নেতাকে তুলে নিয়ে যায়।

এরপর তাদের থানা হাজতে আটক রাখে। পরে ওসি ও এসপি ষড়যন্ত্র করে ব’ন্দুকযু’দ্ধের নাটক সাজিয়ে দুই শিবির নেতার পায়ে গু’লি করে চিকিৎসাহীন অবস্থায় রেখে দেয়।

পায়ে পচন ধরলে দুজনেরই এক পা কে’টে ফেলতে হয়। পুলিশি নি’র্মমতার শিকার হয়ে চিরদিনের জন্য প’ঙ্গু হয়ে যেতে হয় শিবির নেতা ইসরাফিল ও রুহুল আমিনকে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জবানবন্দিতে এসব তথ্য উঠে আসে। ঘটনার সময় চৌগা ছা থানায় কর্মরত এসআই মমিনুল ইসলাম তার জবান বন্দিতে এসব তথ্য দিয়েছেন

যশোরের চৌগাছায় গ্রেপ্তারের পর ব’ন্দুকযু’দ্ধের নাটক সা জিয়ে ইসলামী ছাত্রশিবিরের দুই নেতাকে গু’লির ঘটনায় তৎকালীন এসপি আনিসুর রহমানসহ আট জনের বিরুদ্ধে করা মামলায় চতুর্থ সাক্ষী হিসেবে এ জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে এসআই মমিনুল ইসলাম বলেন, আমার বর্ত মান বয়স আনুমানিক ৫৩ বছর। আমি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত যশোর জেলার চৌগাছা থানায় কর্মরত ছিলাম।

২০১৬ সালের ৩ আগস্ট এসআই মোখলেছুর রহমান, জামা ল হোসেন, আকিকুল ইসলাম, মাজেদুল ইসলাম এবং এএস আই সিরাজুল ইসলাম দুজনকে গ্রেপ্তার করে ডিউটি অফি সারের রুমে নিয়ে আসেন।

আমি তাদের নাম জিজ্ঞাসা করলে একজনের নাম ইসরা ফিল এবং অপরজনের নাম রুহুল আমিন বলে জানায়।

তখন আমি তাদের নাম-ঠিকানা রেজিস্টারে লিখতে গেলে তারা নিষেধ করে বলে, দুজনকে থানা হাজতে রাখেন। তা দের নিয়ে অভিযান পরিচালনা করা হবে।

জবানবন্দিতে তিনি বলেন, পরে ওসি স্যারকে বলি, আমি ডিউটি অফিসার হিসেবে দায়িত্বে আছি।

তাদের নাম রেজিস্টারে না লিখে হাজতখানায় রাখতে পারব না। তখন ওসি স্যার আমাকে ধমক দিয়ে বলেন, আমি যা বলি তাই কর।

পরে আমি বাধ্য হয়ে তাদের হাজতখানায় পাঠাই। ওইদিন রাত আনুমানিক ১১টার দিকে দুজনকে ওসি স্যারের রুমে নিয়ে মারধর করা হয়।

জবানবন্দিতে এই পুলিশ কর্মকর্তা বলেন, পরদিন রাত আনু মানিক ১টা থেকে দেড়টার দিকে একজন কনস্টেবল এসে জানায়, বন্দুলীতলায় ব’ন্দুকযু’দ্ধে আমাদের দুইজন কনস্টে বল আহত হয়েছে।

আমি ডিউটি অফিসারের রুমে গিয়ে বিষয়টি জানতে চাইলে আমাকে জানানো হয়,গতকাল যে দুইজনকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে, তাদের পায়ে ব’ন্দুক ঠেকিয়ে গু’লি করা হয়। পরে জানতে পারি, এটা ছিল পরিকল্পিত নাটক।

তিনি আরো বলেন, পরবর্তীতে জানতে পারি, ওই দুইজনের পায়ে পচন ধরলে তাদের একটি করে পা কে’টে ফেলা হয়। তাদের অ’বৈধভাবে গ্রেপ্তার, মারপিট ও পায়ে ব’ন্দুক ঠেকি য়ে গুলি করার ঘটনায় এসপি আনিসুর রহমান, ওসি মশিউর রহমান, এসআই মোখলেছুর রহমান, এসআই জামাল উদ্দি ন, এসআই আকিকুল ইসলাম, এএসআই মাজেদুল ইসলাম, কনস্টেবল জহুরুল এবং কনস্টেবল সাজ্জাদ সরাসরি জড়ি ত।

এসপি আনিসুর রহমান স্যারের সময় যশোর জেলায় আনু মানিক ৫০ জনের অধিক ছাত্রদল, ছাত্রশিবির ও অন্যান্য ভিন্ন মতাবলম্বী যুবককে এভাবে ব’ন্দুক ঠেকিয়ে গু’লি করা হয়। তাদের কেউ কেউ চিকিৎসা করে ভালো হয়ে যায়। আবার কেউ কেউ চিরতরে প’ঙ্গু হয়ে যায়।

About admin

Check Also

মহেশপুরে হত্যা মামলার আসামিসহ ৩ জন গ্রেফতার। 

 ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে গোয়ালঘরের পানি নিষ্কাশনকে কেন্দ্র করে মারধরের …