Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন পুঠিয়ায় টাফেন্টাডল ও ইয়াবা টেবলেটসহ তিনজন আটক চৌগাছায় সমবায় দিবস পালিত সমবায় সমিতিকে পুরস্কার প্রদান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ

  • Reporter Name
  • Update Time : 09:33 pm, Thursday, 15 October 2026
  • 32 Time View

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরার সদর উপজেলায় ৭বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী মোশাররফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা চীফ জুডিসিয়াল ম্যা জিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে শুনানী শেষে বিচারক বিলাশ মন্ডল আসামীর জামি ন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অভিযুক্ত মোশাররফ হোসেন (৬০) সদর উপজেলার পাথর ঘাটা গ্রামের মৃত আছিদুর রহমান খান চৌধুরীর ছেলে। তিনি ঝাউডাঙা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলামের শ্যালক।

এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সাতক্ষীরা সদর থা নায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন শিশুটির মা। গত শনিবার (১০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার ঝাউডাঙা ইউনিয়নের ওয়ারিয়া গ্রামে স্থা নীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়ির ছাদে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঘটনার পর থেকেই অভিযুক্ত মোশাররফ হোসেন পলাতক ছিলেন। স্থানীয় সূত্র ও শিশুটির পরিবারের অভিযোগ, গত শনিবার বিকেল ৩টার দিকে বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলতে বের হয়েছিল শিশুটি।

বিকেল গড়িয়ে গেলেও সেবাড়িতে না ফেরায় তার দাদি ও চাচি খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়ির ছাদ থেকে শিশুটিকে গুরুতর আহত ও রক্তাক্ত অব স্থায় উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, খাবারের প্রলো ভন দেখিয়ে শিশুটিকে ওই বাড়ির ছাদে নিয়ে যান মোশার রফ হোসেন। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানো হয়।

স্বজনদের দাবি, ঘটনার পর বিষয়টি প্রকাশ না করতে এবং পুলিশকে না জানাতে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের ওপর চাপ সৃষ্টি করে। এ কারণে তারা প্রথমদিকে ভয়ে শিশু টিকে হাসপাতালে নিতে সাহস পাননি। পরে রোববার তারা
শিশুটিকে যশোরের বাগআঁচড়া এলাকায় এক চিকিৎসকের কাছে নিয়ে যান।

পরবর্তী সময়ে ঘটনাটি জানাজানি হলে সদর থানার পুলিশ তৎপর হয়। গত মঙ্গলবারৃসকালে শিশুটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করা হয়।

একই দিন তাকে সাতক্ষীরা আদালতে হাজির করা হলে বিচা রিক হাকিম তনিমা মন্ডলের আদালতে তার জবানবন্দি গ্রহণ করা হয়।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক নাজমুল হক জানা ন, শিশুটির চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর আদালতে তার জবানবন্দি নেওয়া হয়েছিল।

অবশেষে আজ আসামি নিজেই আদালতে আত্মসমর্পণ করা য় তাকে কারাগারে পাঠানোমহলো।

আসামির পক্ষে আদালতে শুনানিতে অংশ নেন আইনজীবী সফিউল ইসলাম সফি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফি কুল ইসলাম জানান, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ ধর্ষক আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল।

মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক (এসআই)শাহারিয়ার।
অন্যদিকে অভিযোগের বিষয়ে সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, তার বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ পরীক্ষা করলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে তিনি মনে করেন।

তার শ্যালক অপরাধ করে থাকলে আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তবে আসন্ন ইউনি য়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিপক্ষ তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করতে অপপ্র চার চালাচ্ছে বলে দাবি করেন রফিকুল ইসলাম।

স্থানীয় সচেতন ব্যক্তিরা দ্রুত মামলার নিরপেক্ষ তদন্ত শেষ করে চার্জশিট দাখিল এবং অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

About Author Information

Popular Post

শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ

Update Time : 09:33 pm, Thursday, 15 October 2026