নওগাঁর মহাদেবপুরে ভাঙারি ব্যবসায়ীর পিকআপের গতি রোধ করে ৯ লাখ ১৩ হাজার টা কা ছিনতাইয়ের ঘটনার মাত্র আট ঘণ্টার মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ।
এ সময় ছিনতাই হওয়া টাকার মধ্য থেকে ৯ লাখ ১০ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যাবহৃত রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয়।
বুধবার বিকেল ৩টায় পুলিশ সুপা রের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহা ম্মদ তারিকুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি সন্ধ্যা সময় মহাদেবপুর উত্তর গ্রাম চৌদ্দ মাইল ব্রীজের পশ্চি ম পাশে ফাকা রাস্তার উপর একটি পিকআপ জোরপূর্বক থামিয়ে কতিপয় দুষ্কৃতিকারীরা মোটর সাইকেল যোগে মালা মাল বিক্রির নগদ ৯ লক্ষ ১৩ হাজার টাকামছিনতাই করে পালিয়ে যায়। ঘটনা জানার সাথে সাথে জেলা গোয়েন্দা
(ডিবি), মহাদেবপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরবর্তীতে জেলা ডিবি পুলিশ ও মহাদেবপুর থানা-পুলিশের যৌথ দলনসাঁড়াশি অভিযান শুরু করে।
পরে রাতভর মহাদে বপুর থানা পুলিশ ও জেলামগোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মহাদেবপুর উপজেলার ডিমজাউন গ্রামের বাসিন্দা ও পিকআপচালক সোহেল রানা, ঈশ্বরলক্ষীপুর গ্রা মের বাসিন্দা মো. রবিন (২৮) ও রামচরণপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মুন্না রহমান (৩৫)।
এর মধ্যে রবিন উপজেলা কৃষক দলের ছাত্রবিষয়ক সম্পা দক এবং মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ সুপার আরো বলেন, নওগাঁ জেলা পুলিশ সড়কে যে কোনো ধরনের অপরাধ বিশেষ করে ছিনতাই এবং ডাকাতি আইন অনুযায়ী কঠোর হস্তদমন করবে বলে জানান।সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মনিরুল ইস লাম সহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মামুন পারভেজ হিরা,নওগাঁ 


















