Breaking News

ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে স্বামীর তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রী তাসলিমা খাতুন(৩৮) নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলি শ।

রবিবার (১২অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরতলীর গোপীনা থপুর এলাকার ওই কাঠের দোকানের ভিতর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে তাসলিমা খাতুনের স্বামী লাল মিয়া পলাতক রয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ঝিনাইদহ শহরতলীর গোপিনাথপুর গ্রামের কাঠমিস্ত্রী লাল মিয়া ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে একটি দোকান করে ফার্নিচার তৈরির কার করেন। সকালে লালমিয়া দোকা নে এলে বাড়ি থেকে তার স্ত্রী তাসলিমা খাতুনও দোকানে আ সে।

এ দিন বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা মা কাউকেই খুজে পায়না। অনেক খোঁজাখুজি পরে তাদের কাঠের দোকা নে গেলে ঘরের ভিতর তার মা তাসলিমার মৃতদেহ দেখতে পায়। তখন সে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি হত্যাকান্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

 

About admin

Check Also

চাঁপাইনবাবগঞ্জে বেশী দামে অকটেন বিক্রি, ক্রেতা সেজে ধরল ভ্রাম্যমাণ আদালত

আলিফ হোসেন,তানোরঃ রাজশাহীর তানোরের সীমান্তবর্তী  চাঁপাইনবাবগঞ্জের কৃ ষ্ণগোবিন্দপুর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অবৈ ধভাবে তেল …

One comment

  1. ঝিনাইদহে তালাবদ্ধ দোকানঘর থেকে স্ত্রীর মৃতদেহ উদ্ধার, স্বামী পলাতক