Breaking News

:ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ:জনগনের অধিকার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার অঙ্গীকার

জাহাঙ্গীর আলম,( যশোর ): চৌগাছা ঝিকোরগাছা আসনে জামায়াত ইসলামসহ ১১ দলীয় জোটের (দাঁড়িপল্লা)প্রতীকের এম.পি প্রার্থী মোসলেহ উদ্দীন ফরিদের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন আমি আসন্ন নির্বাচনে বিজয় হলে জনগণের অধিকার, শিক্ষকদের মর্যাদা,গনমাধ্যমের উন্নয়ন,দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়াই লক্ষে কাজ করে যাবো ইনশাল্লাহ।
## আসন্ন  জাতীয় নির্বাচন প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, আপনি এবারের ভোটে মাঠ পর্যায়ে ভোটারদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন?
##  ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ বলন আলহামদুলি ল্লাহ,জনগণের সাড়া অত্যন্ত আশাব্যঞ্জক। মানুষ দীর্ঘ দিন ধরে সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করছে।
আমি চেষ্টা করছি ঘরে ঘরে গিয়ে মানুষের কথা শুন তে। জনগণ পরিবর্তন চায় এটাই সবচেয়ে বড় শক্তি।
প্রশ্ন : নির্বাচিত হলে ভোটারদের সঙ্গে নিয়মিত যোগা যোগ কীভাবে বজায় রাখবেন?
## ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ আরও বলেন আমি নির্বাচিত হলে জনগণের সাথে সরাসরি ও নিয়মিত যোগাযোগ নিশ্চিত করবো ইনশাল্লাহ। 
প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে মাসিক গণশুনানি ও মত বিনিময় সভা চালু করা হবে। একটি স্থায়ী সংস দীয় অফিস ও হটলাইন থাকবে ইনশাল্লাহ। 
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণের সমস্যা দ্রুত জানার ও সমাধানের ব্যবস্থা করবো।
## প্রশ্ন : এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যে র শিকার এ বিষয়ে আপনার অবস্থান কী?
## ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ :
এমপিওভুক্ত শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ তারা একই কাজ করেও সরকারি চাকরি জীবীদের মতো মর্যাদা ও সুযোগ-সুবিধা পান না এটি চরম বৈষ ম্য।
আমি সংসদে এই বৈষম্য দূরীকরণে সোচ্চার ভূমিকা রাখবো। ধাপে ধাপে পূর্ণাঙ্গ বেতন কাঠামো, উৎসব ভাতা, চিকিৎসা ও পেনশন সুবিধা নিশ্চিত করতে কার্য কর পদক্ষেপ গ্রহণ করবো।
## প্রশ্ন : সরকারি অফিস ও উন্নয়ন কর্মকাণ্ডে দুর্নীতি রোধে আপনার পরিকল্পনা কী?
## ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ :
দুর্নীতি উন্নয়নের প্রধান শত্রু। আমি বিশ্বাস করি স্বচ্ছ তাই দুর্নীতি রোধের সবচেয়ে কার্যকর উপায়।
নির্বাচিত হলে সকল উন্নয়ন প্রকল্পের বাজেট ও অগ্র গতি প্রকাশ্যে প্রদর্শনের ব্যবস্থা করবো।
জনগণের অংশগ্রহণে তদারকি কমিটি গঠন করা হবে এবং দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দল-মত নির্বি শেষে কঠোর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করবো।
## প্রশ্ন : স্থানীয় রাজনীতি ও সামাজিক সংঘাত কমাতে আপনার ভূমিকা কী হবে?
## ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ :
আমি সহনশীল ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। নির্বাচিত হলে সকল দল ও মতের মানুষের অংশগ্রহণে নিয়মিত সংলাপ ও মতবিনিময় সভা করবো।
আলেম, শিক্ষক, জনপ্রতিনিধি ও সুধীজনদের নিয়ে সমন্বয় কমিটি গঠন করে সামাজিক বিরোধ ও সংঘাত শান্তি পূর্ণভাবে সমাধানের চেষ্টা করবো।
## প্রশ্ন : ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কী?
## ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ :আমি ক্ষমতার রাজ নীতি নয়, সেবার রাজনীতি করতে চাই। জনগণের আমানতকে ইনসাফ ও ন্যায়ের সাথে রক্ষা করাই আমার অঙ্গীকার।
আপনারা আমাকে সুযোগ দিলে আমি দুর্নীতিমুক্ত সমাজ,শিক্ষকের মর্যাদা ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
##প্রশ্ন:চৌগাছার গনমাধ্যমকে আপনি কিভাবে দেখেন।
ডাঃ মোসলেহ উদ্দূন ফরিদ বলেন,সাংবাদিকতা হলো জাতির বিবেক,এটা মহান পেশা। গুরুত্বের দিক থেকে চৌগাছার গনমাধ্যম  পিছিয়ে নেই।
## এখানকার সাংবাদিকদের ভূমিকায় আমি ভীষন খুশী। তবে আমি বিজয় হলে তাদের পেশাগত উন্নয়নে আমি তাদের পাশে থাকবো। আর সাংবাদিদের মধ্যে কোন বিভক্ত থাকবে না ইনশাল্লাহ।  
## আমি শুনেছি,চৌগাছা পাবলিক লাইব্রেরী পাশে  সাংবাদিকদের  নিজস্ব ঠিকানার জন্য জেলাপরিষদ থেকে ৪ শতক জমি দেয়া হয়েছে। ওই জমিটি এখন পড়ে আছে।
তাই আমি গনমাধ্যমের উন্নয়নে নিজস্ব ওই জমিতেই আধুনিক একটি ভবন তৈরী করবো ইনশাল্লাহ। এ জন্য সকল সাংবাদিকদের সহোযোগীতা প্রয়োজন।
পরিশেষে তিনি আসন্ন নির্বাচনকে ঘিরে সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

About admin

Check Also

শার্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত   

(শার্শা) উপজেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোরের শা র্শার উলাশী ইউনিয়ন বিএনপির আয়োজনে …