Breaking News

এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা, জামায়াতের যা বললেন

ডেস্ক নিউজ:হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এন সিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরা ঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ি বহরে হামলা ও মৌলভীবাজার থেকে হবিগঞ্জ যাওয়ার পথে বিভিন্ন স্থানে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ এনসি পির জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে পুলিশ কর্তৃক বাধা দান ও হেনস্তার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি য়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও  জামায়াতের সহকারী সেক্রে টারি জে নারেল ড. এএইচ এম হামিদু র রহমান আযাদ।
হামিদুর রহমান আযাদ বলেন, “মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ’জুলাই পদযা ত্রা- ২০২৬’ কর্মসূচি শেষে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দের গাড়িবহরে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয়।
ওই হামলার প্রতিবাদে বুধবার হবিগঞ্জে এক কর্মসূ চিতে যোগ দিতে যাওয়ার পথে ১৪৪ ধারা জারি করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্থানে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলা মসহ এনসিপির জ্যেষ্ঠ নেতা দের পুলিশ কর্তৃক আট কে দেওয়া গণতান্ত্রিক অধিকা র হরণের শামিল।
আমরা এ ধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে দায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে জনগণ, রাজনৈতিক দল বাকস্বাধীনতা ফিরে পেয়েছে।
রাজনৈতিক বক্ত ব্যের কার ণে কারও ওপর হামলার স্থান গণতন্ত্রে নেই।
কারও বক্তব্য যদি আক্রমণাত্মক হয়, তবে এর জবাব রাজনৈতি কভাবে দিতে হবে।
কিন্তু কথার জবাব সন্ত্রাসের মাধ্যমে দেওয়া আগের ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।
সরকার রাজ নৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ছে।
হবিগঞ্জে বিএনপির যেসব নেতাকর্মী আইন হাতে তু লে নিয়ে এনসিপি নেতৃবৃন্দের ওপর হামলা চালিয়ে ছে।
অবিলম্বে সেসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

হামিদুর রহমান আযাদ আরও বলেন, চব্বিশের জুলা ই অভ্যুত্থানের পর সরকার বিরোধীদলের রাজনৈতিক কর্ম সূচিকে বাধাগ্রস্ত করতে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি করে নাগরিকদের রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ন করে ছে।

দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা র জন্য ভবিষ্যতে বিরোধী দলের যে কোনো শা ন্তিপূর্ণ কর্ম সূচিকে বাধাগ্রস্ত না করার আহ্বান জানা চ্ছি।

একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন প্রত্যাশার বাং লাদেশে অতীতের মতো দলদাস না হয়ে নাগরিক দের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’

About admin

Check Also

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা রাজনৈতিক অধিকার ও আইনের শাসনের ওপর নগ্ন আঘাত: এবি পার্টি

ডেস্ক নিউজ:আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর চেয়ার ম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারি স্টার …