Breaking News

এনসিপি যদি রাজনীতির পরিবেশ নষ্ট করে তার জবাব দেয়া হবে: রাশেদ খান

ঝিনাইদহ প্রতিনিধিঃ
এনসিপি যদি রাজনীতির পরিবেশ যদি নষ্ট করে তাহলে তার উত্তম জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।

এছাড়া জামায়াত ও এনসিপির সকল ষড়যন্ত্রের দাতভা ঙ্গা জবাব দেওয়ার হুশিয়ারি দেন রাশেদ খাঁন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেন, এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশা সকের সম্মেলন কক্ষে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসবকথা বলেন।

এছাড়াও তিনি বলেন, এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে। জামায়াত একটি চালাক ও ধুরন্ধর রাজনৈতিক দল।

তারা নিজেরা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দের সাথে সম্পর্ক ভালো রাখছে। সংসদ চলাকালে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশং সা করে বক্তব্য দেয়। কিন্তু তারা মাঠে গিয়ে দেখি তারা গণঅভ্যুত্থানের হুমকি দেয়।

আবার তারাই এনসিপির নেতৃবৃন্দকে দিয়ে বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে গালিগালাজ করে।

এর আগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আ লোচনা সভায় জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হোসেনসহ সরকারী কর্মক র্তারা বক্তব্য রাখেন।

আলোচনা সভায় জেলার নানা উন্ন য়ন, সম্ভাবনা, সমস্যা ও তা সমাধানে পরামর্শ গ্রহণ করেন রাশেদ খাঁন এবং তা সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেন।

About admin

Check Also

ঠাকুরগাঁওয়ে অসহায় কৃষক পরিবারের ফসলের পরিচর্যা ও সংগ্রহে এগিয়ে এলো আনসার-ভিডিপি

রহমত আরিফ ঠাকুরগাঁও : উত্তরের জেলা ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর গ্রামের এক অসহায় কৃষক পরিবারের …