Related Articles
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“যে দল বাংলাদেশের জন্ম বিশ্বাস করেনা, যে দল বাং লাদেশের জন্ম চাইনি তারা নাকি বাংলাদেশের সার্বভৌ মত্ব উপহার দিবে” তাই কি বিশ্বাস করা যায় ?
রাষ্ট্রযন্ত্র জানে বাংলাদেশের প্রশাসন জানে, শিক্ষিত জন গোষ্টি জানে, আমলারা জানে, যারা বাংলাদেশের স্বাধীন তা চাইনি সেই জামায়াতে ইসলামীর হাতে বাংলা দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
ঝিনাইদহে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
‘
‘
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে সচিবালয়ে ‘মব’ সৃষ্টি করা হয়েছে বলেও অভি যোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খান বলেন, গতকাল জামায়াতের আমির ডা. শফি কুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে যে ‘মব’ সৃষ্টি করা হয়ে ছে গণ-অভ্যুত্থানের সময়ও সচিবালয়ে এ ধরনের পরি স্থিতি সৃষ্টি হয়নি।
কিন্তু গতকাল ‘সচিবালয় ঘেরাও’-এর নামে সেখানে মব তৈরি করা হয়েছে। জামায়াত একটি হঠকারী দল। সুযোগ পেলে তারা ১০ মিনিটের মধ্যে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে বের করে দেবে।
তিনি আরও বলেন, গত ৫ আগস্ট জাতীয় কর্মসূচিতে বিদেশি কূটনীতিকদের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বেও আরেকটি মব সৃষ্টি করা হয়।
বিদেশি কূটনীতিকদের সামনে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।
আওয়ামী লীগের দিল্লীতে দাফন হয়েগেছে তার পরেও আওয়ামী লীগ যদি ফিরে আসে, তবে তা জামায়াত ও এনসিপির মাধ্যমে ফিরে আসবে।
আর আওয়ামী লীগ ফিরে এলে আমাদেরও মারবে, তা দেরও মারবে।
সব শেষে তিনি বলেন, জামায়াতকে ক্ষমতায় যেতে হলে আরও ১০ বছর বিরোধী দলে থাকতে হবে ।
রাষ্ট্রপতি কে হচ্ছেন গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে রা শেদ খান জানান, দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই এ ব্যাপাওে সিদ্ধান্ত নিয়ে আপনাদের জানাবেন ।
সাংবাদ সম্মেলনে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএ নপির সভাপতি এম এ মজিদ জেলায় উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেণ এবং তা দ্রুতই বাস্তবায়ন হবে বলে জা নান।
এ অনুষ্ঠান পরিচালনা করেণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সি নিয়র যুগ্ম সাধারণ সম্পা দক আব্দুল মজিদ বিশ্বাস, পৌ র বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা ছাত্রদলের সভা পতি ও সাধরণ সম্পাদক সহ বিএ নপি ও এর অঙ্গ-সহ যোগী সংগঠনের নেতা কর্মীরা।
Bartabd24.com সব খবর সবার আগে