Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন পুঠিয়ায় টাফেন্টাডল ও ইয়াবা টেবলেটসহ তিনজন আটক চৌগাছায় সমবায় দিবস পালিত সমবায় সমিতিকে পুরস্কার প্রদান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ,স্লোগান

  • Reporter Name
  • Update Time : 11:16 am, Sunday, 28 December 2025
  • 91 Time View
ঢাকা অফিস:শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
আজ রোববার বেলা দুইটার পর থেকে ঢাকার শাহ বাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি।
গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেলা ২টা থেকে অব রোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যেই বিক্ষো ভকারী ব্যক্তিরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন।
তাঁরা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন।
বেলা দুইটার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
সরেজমিন দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা-কর্মীরা। একটু পরপর স্লোগান দিচ্ছেন।
এ সময় মঞ্চের নেতা-কর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লা হু আকবর’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,‘উই ওয়ান্ট জাস্টিস’, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, গোলামি না আজা দি, আজাদি আজাদি’,যেই হাদি জনতার, সেই হাদি মরে না’, ‘হাদি না মোদি, হাদি হাদি’ স্লোগান দিচ্ছেন।
ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও যোগ দিয়েছেন।
গতকাল শনিবার রাতে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুুল্লাহ আল জাবের আন্দোলন ছড়িয়ে দিতে বিভাগীয় শহরগুলোতে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেওয়ার পর তাঁরা এলাকা ছাড়েন।
About Author Information

Popular Post

শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ,স্লোগান

Update Time : 11:16 am, Sunday, 28 December 2025