যশোর প্রতিনিধি: বিএনপির সরকার সকল স্থানে দলীয় করণ করায় দেশে কোনো পরিবর্তন হয়নি বলে দাবি করে ছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পর ওয়ার।
তিনি বলেন, সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় প্রকল্পে ভাগ-বাঁটোয়ারা হচ্ছে।
তাহলের আওয়ামী লীগের সঙ্গে পার্থক্য কোথায়? কেবল দলের নাম পাল্টেছে,চরিত্র একই রয়ে গেছে।’
আজ শুক্রবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ হলের মিল নায়তনে আয়োজিত‘২৪ এর গণ-অভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে ফ্যাসিবাদের পথ থেকে ফিরে আসার আহ্বা ন জানিয়ে গোলাম পরওয়ার বলেন,‘সংবিধান সংশোধন আর সংস্কার এক জিনিস না।
জুলাই সনদে ভিন্ন মতগুলো বাদ দিয়ে সংস্কারের ছড়ি ঘুরাবেন,জনগণ সেটা মেনে নিবে না।
সংশোধন মানেন,সংস্কার মানবেন না সেটা হবে না। আপ নারা সংবিধান মানেননি সে জন্য সংসদে ভুল স্বীকার করুন।
কিন্তু সংস্কার না করে সংশোধনের ওপর ন্যস্ত থাকবেন তাহলে তো সেই ফ্যাসিবাদের দিকেই যাচ্ছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘সংবি ধান সংশোধন করে আমূল পরিবর্তন হবে না। সংস্কার মানে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন।
প্রত্যাশা ছিল এই পরিবর্তন পাব। কিন্তু সেই পথে বিএনপি এখনো পা বাড়ায়নি।
যত দিন গণভোটের রায় বাস্তবায়ন হবে না; তত দিন নতুন বাংলাদেশের প্রত্যাশা পূরণ হবে না। তত দিন ১১ দলীয় ঐক্যজোট সংসদে লড়াই করবে।’
এ সভায় যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জামায়া তের কেন্দ্রীয় নির্বাহীপরিষদ সদস্য মোবারকহোসাইন, যশোর-১আসনের এমপি আজিজুর রহমান,যশোর-৫ আসনের এমপি গাজী এনামুল হক,যশোর-৬আসনের এমপি অধ্যাপক মোক্তার আলী,নড়াইল-২ আসনের এম পি আতাউর রহমান বাচ্চু,আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবীর,এনসিপির জেলা সমন্বয়কারী মো হাম্মদ নুরুজ্জামান প্রমুখ।

Reporter Name 























