ডেস্ক নিউজ:আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত অর্থনীতি বিদ, রাজনৈতিক বিশ্লেষক এবং যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনিভার্সিটির অধ্যাপক ড.শওকত আলী-কে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), শিক্ষা মন্ত্রণা লয়, বাংলাদেশ-এর পক্ষ থেকে আন্তরিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এ উপলক্ষে এনসিটিবির কারিকুলাম বিশেষজ্ঞ ও শিক্ষা বিদদের উপস্থিতিতে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজ ন করা হয়।
এ অনুষ্ঠানে ড. শওকত আলীকে ফুলে ল শুভেচ্ছা জানা ন এনসিটিবির সদস্য (কারিকুলাম) প্রফেসর মোহাম্মদ ফাতেহুল কাদির।
এ সময় উপস্থিত ছিলেন এনসিটিবির চেয়ারম্যান প্রফে সর মোহাম্মদ ফখরুল মাওলা, পাঠ্যপুস্তক বিশেষজ্ঞ আ বিদুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা বিদ ও কারিকুলাম বিশেষজ্ঞবৃন্দ।
সংবর্ধনা শেষে অধ্যাপক ড. শওকত আলী জাতীয় শিক্ষা ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিভিন্ন বিভাগ ও কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি বিশেষভাবে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে নতুন প্রজন্মের জন্য প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমা ধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক প্রণয়নে এনসিটিবির গৃহীত উদ্যোগ এবং আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রতিষ্ঠা নটির নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. শওকত আলী বলেন,“বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের শিক্ষাক্রমকে আরও বিজ্ঞানভি ত্তিক, গবেষণানির্ভর, প্রযুক্তিসমৃদ্ধ এবং বাস্তবজীবনমুখী করতে হবে।
এমন শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা শিক্ষার্থীদের কেব ল পরীক্ষায় নয়, জীবন ও কর্মক্ষেত্রেও দক্ষ করে তুলবে।”
তিনি আরও বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের অর্থনৈতিক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক কাঠামো বোঝার জন্য আয়-ব্যয়, সঞ্চয়, বাজেট পরিকল্পনা, আর্থিক শৃঙ্খ লা এবং দায়িত্বশীল অর্থনৈতিক আচরণ সম্পর্কিত বিষয় গুলো শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।
ড. শওকত আলীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে এনসিটিবির সদস্য (কারিকুলাম) প্রফেসর মোহাম্মদ ফাতেহুল কাদির বলেন, বর্তমান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড শিক্ষার্থীদের সৃজনশীল, মানবিক, বৈজ্ঞা নিক ও সমন্বিত জ্ঞানচর্চা নিশ্চিত করতে আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি দেশের শিক্ষা উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. শওকত আলী দীর্ঘদিন ধরে আন্ত র্জাতিক পরিমণ্ডলে অর্থনীতি, শিক্ষা ও জননীতি নিয়ে গবেষণা করে আসছেন।
একই সঙ্গে তিনি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, আধুনিক শিক্ষা বিস্তার এবং মানবসম্পদ উন্নয়নে নানামু খী অবদান রেখে চলেছেন।
মাতৃভূমির শিক্ষার অগ্রযাত্রায় তাঁর এই নিরলস উদ্যোগ দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত।
এ সংবর্ধনা অনুষ্ঠানটি দেশের শিক্ষা উন্নয়নে আন্তর্জাতি ক অভিজ্ঞতা ও জাতীয় উদ্যোগের মধ্যে আরও কার্যকর সেতুবন্ধন গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Reporter Name 























