ডেস্ক নিউজ:নতুন বাংলাদেশ গড়তে কারো দাসত্ব না করে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে স্বনির্ভর হওয়ার তাগিদ দিয়ে ছেন প্রধান উপ দেষ্টা মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, ‘আমাদের কাছে এটা পরিষ্কার হতে হবে যে আমরা আর পরনির্ভর হতে চাই না। আমাদের স্বনির্ভর হতে হবে।
এখন যেহেতু পরনির্ভর হয়ে আছি। এর থেকে যত দ্রুত সম্ভব বের হওয়া র দিকে মনোযোগ দিতে হবে। এর বাইরে আর কোনো কথা নাই।’
বুধবার (৮ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে স্বল্পোন্নত দেশ থে কে বাংলাদেশের উত্তরণকে মসৃণ ও টেকসই করার লক্ষ্যে প্রণীত মসৃণ উত্তরণ কৌশল বাস্তবায়ন ও পরিবীক্ষণের জন্য গঠিত জা তীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মুহাম্মদ ইউনূস।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বৈঠকের বিষয় বিস্তারিত তুলে ধরেন।
স্বনির্ভর বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এজন্য আমাদের অভ্যাস পাল্টাতে হবে।
আত্মনির্ভর হতে গেলে বুদ্ধি খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে। এটা কঠিন হলেও এ কাজে আনন্দ আছে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, নতুন বাংলা দেশ মানেই হলো স্বনির্ভর বাংলাদেশ।’
মুহাম্মদ ইউনূস আরও বলেন, ‘এই জাতির যথেষ্ট ক্ষমতা আছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তারুণ্য ও সৃজনশীলতা আমাদের শক্তি। এই শক্তি আর সুযোগ আমাদের আছে। এটাকে কাজে লাগাতে হবে। আত্মনির্ভর অর্থনীতি গড়ে তুলে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে। আমরা আর দাসত্বের মধ্যে থাকতে চাই না।’
সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, কৃষি উপদেষ্টা ড. এম. সাখাওয়াত হো সেন, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড.আনিসুজ্জামান চৌ ধুরী, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, বাংলা দেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এনবিআর চেয়ার ম্যান মো. আবদুর রহমান খান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রা ন্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযু ক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহ কারী ফ য়েজ আহমদ তৈয়্যব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ঊর্ধ্বতন কর্ম কর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান, এফবি সিসি আইয়ের সভাপতি মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যা ন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদ এবং বাংলাদেশ অ্যাসো সিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডা স্ট্রিজের সভাপতি আব্দুল মুক্তাদির বৈঠকে উপস্থিত ছিলেন।
সর্বশেষ:
শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট
ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত
বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন
পুঠিয়ায় টাফেন্টাডল ও ইয়াবা টেবলেটসহ তিনজন আটক
চৌগাছায় সমবায় দিবস পালিত সমবায় সমিতিকে পুরস্কার প্রদান
ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার
নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান
লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী
দাসত্ব না করে কঠোর পরিশ্রম করে দেশ গড়তে হবে:প্রধান উপদেষ্টা
-
Reporter Name - Update Time : 05:24 am, Thursday, 9 October 2025
- 61 Time View
Tag :
Popular Post

























