Dhaka , Sunday, 8 November 2026
সর্বশেষ:
শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছা পৌর সদরে দুধর্ষ চুরি : বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে ৪ লাখ টাকার মালপত্র লুট ঝিকরগাছায় জাতীয় সমবায় দিবস পালিত বাগেরহাটে নানা আয়োজনে সমবায় দিবস উদযাপন পুঠিয়ায় টাফেন্টাডল ও ইয়াবা টেবলেটসহ তিনজন আটক চৌগাছায় সমবায় দিবস পালিত সমবায় সমিতিকে পুরস্কার প্রদান ঠাকুরগাঁওয়ে ওয়ারিশান সনদে জীবিত ব্যক্তিকে মৃত দেখানোর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে ডিবির মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ দুই ভাইবোন গ্রেফতার নওগাঁ সদর মডেল থানায় নতুন ওসি হিসেবে মো. মিন্টু রহমানের যোগদান লালপুরে গরম পানি ঢেলে আপন ভাবী ও ভাতিজার শরীর ঝলসে দিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান আলী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচি

  • Reporter Name
  • Update Time : 10:49 am, Wednesday, 20 August 2025
  • 36 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ কর্মসূচির বিস্তারিত জানান।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- ৩১ আগস্ট রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত আলোচনা সভা, ১ সেপ্টেম্বর সকালে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, একই দিন মহানগর ও জেলায় আলোচনা সভা ও শোভাযাত্রা।

এছাড়া ২ সেপ্টেম্বর দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা, ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌর এলাকায় শোভাযাত্রা, ৪ সেপ্টেম্বর মহানগর ও জেলা-উপজেলায় মৎস্য অবমুক্তকরণ, একই দিনে সারাদেশে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া প্রতিযোগিতা এবং ৫ সেপ্টেম্বর গোলটেবিল বৈঠকের আয়োজন থাকবে।

সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক জিকে গউসসহ উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :
Popular Post

শৈলকুপায় জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহব্যাপী কর্মসূচি

Update Time : 10:49 am, Wednesday, 20 August 2025