Dhaka , Wednesday, 4 November 2026
সর্বশেষ:
চৌগাছা পৌর জামায়াতের নেতৃবৃন্দের নবাগত ওসি কাজী বাবুলের সৌজন্য সাক্ষাত মহেশপুরে ধানক্ষেতের আইল থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় মিলেছে  সান্তাহার এলএসডির বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঝিকরগাছায় অগ্রযাত্রা প্রতিদিনে’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ঝিকরগাছায় মহিলা মাদ্রাসার জমজ শিশু নিপীড়ন: তদন্ত কমিটির প্রতিবেদনে সত্যতা মেলেনি:ইউএনও  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন হামলা-মমলা পেরিয়ে জনজনগনের সেবক হওয়ার স্বপ্ন সাইফুজ্জামান রিন্টু মুন্সির পায়ুপথে স্বর্ণের পেস্ট নিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে  সাতক্ষীরার ভোমরা সীমান্তে এক ভারতীয় নাগরিক আটক  বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল বাংলাদেশ-ভারত সীমান্তে শান্তি ফেরাতে বিজিবি-বিএসএফের নতুন অঙ্গীকার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

যশোর থেকে প্রকাশিত কয়েকটি স্থানীয় পত্রিকায় আজ ৩ নভেম্বর ২০২৬ তারিখে ‘অভয়ন গরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই’ শিরো নামে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী ।

আজ ৩ নভেম্বর ২০২৬ তারিখে যশোর জেলার কয়েকটি স্থানীয় পত্রিকায় “অভয়নগরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়ে ছে।

প্রকাশিত ওই সংবাদে আমার নাম জড়িয়ে যে সকল মনগড়া ও ভিত্তিহীন বিষয়ের অবতারণা করা হয়েছে, আমি তার তীব্র ঘৃণা, প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

সংবাদটিতে আমার সম্পর্কে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

সংবাদটির বস্তুনিষ্ঠতা ও সত্যতার চরম অভাব রয়েছে, যা নিচে স্পষ্ট করা হলো: ১. মনগড়া ও ভিত্তিহীন সম্পৃক্ততার দাবি:

আমি বর্তমানে অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউ নিয়নের বিএনপির সভাপতির দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করে আসছি।

আমি জীবনে কখনো, কোনো কালেও মৎস্য লীগের কোনো ব্যক্তির সাথে ন্যূনতম কোনো সম্পর্ক রাখিনি বা ছিল না।

সুতরাং, মৎস্য লীগের কোনো ব্যক্তিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নেওয়ার প্রশ্নই আসে না। এই দাবি সম্পূর্ণ কাল্পনিক।

২. পরিবারের আত্মত্যাগ ও রাজনৈতিক ইতিহাস: আমি ও আমার পুরো পরিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত। যশোর জেলা র দল-মত নির্বিশেষে সকল বিএনপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ আমা দের পরিচ্ছন্ন রাজনৈতিক ভূমিকা ও ত্যাগের ইতিহাস সম্প র্কে ভালোভাবে অবগত আছেন।

বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে শুধু বিএনপি করার অপরাধেই আমার বিরুদ্ধে ১৬টিরও বেশি মিথ্যা ও রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, যা আমাদের এলাকায় যে কোনো বিএনপি নেতা-কর্মীর জন্য সর্বোচ্চ বললেই চলে।

রাজপথের এই লড়াইয়ের কারণে আমাকে বারবার কারাব রণ করতে হয়েছে এবং পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে।

৩. মূল উদ্দেশ্য ও ষড়যন্ত্র: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আমি প্রেমবাগ ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রস্তুতি নিচ্ছি।

নির্বাচনে আমি যেন জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন না পাই এবং সাধারণ জনগণের কাছে আমার ও আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়—সেই হীন উদ্দেশ্যে একটি কায়েমী স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের কাছে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করেছে।

অত্যন্ত দুঃখের বিষয়, সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষ কোনো ধর নের যাচাই-বাছাই ছাড়াই সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘন করে আমার নাম জড়িয়ে এই ভিত্তিহীন সংবাদটি প্রকাশ করেছে।

আমি এই অসত্য ও মানহানিকর সংবাদের তীব্র ঘৃণা ও প্রতি বাদ জানাচ্ছি।

সেই সাথে সংশ্লিষ্ট পত্রিকা কর্তৃপক্ষকে অবিলম্বে এই ভিত্তি হীন সংবাদটি প্রত্যাহার করে সত্য ও সঠিক তথ্য প্রকাশ করার জোর দাবি জানাচ্ছি। নিবেদক,

মোঃ রেজাউল মোল্ল্যা সভাপতি ১নং প্রেমবাগ ইউনিয়ন বিএনপি,অভয়নগর উপজেলা, যশোর। :০৩ নভেম্বর ২০২৬

About Author Information

চৌগাছা পৌর জামায়াতের নেতৃবৃন্দের নবাগত ওসি কাজী বাবুলের সৌজন্য সাক্ষাত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

Update Time : 3 Hours Ago