: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী প্রয়াত ত রিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপ লক্ষে চৌগাছায় আ লোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যো গে কং শারীপুর প্রাথমিক শিক্ষা ভবনে এ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি এম এ সা লামের সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপি সভাপতি জহুরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সিনি য়র সহ-সভাপতি ইউনুস আলি দফাদার, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম
চঞ্চল প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাডঃ আলি বুদ্দিন খান, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউল রহমান লাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, পৌর যুবদলে র আহবায়ক সালাউদ্দীন আহমেদ, সদস্য সচিব মঈনুদ্দিন মঈন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসীম উদ্দিন, সে চ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান, সদস্য সচিব আ বুবকর, বিএনপি নেতা আলাউদ্দিন,জহুরুল হক বাবু, শহি দুল ইসলাম, আলি কদ, আব্দুল খালেক, ডাঃ জহুরুল
ইসলাম, সাজ্জাদ হোসেন, আব্দুল হামিদ কাজি, তরিকুল ইসলাম ডাবলু, কৃষকদল নেতা মোঃ মিলনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দক্ষিণ বঙ্গের অবকাঠামো ও সমা জ বিনির্মাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
আলোচনা সভা শেষে মরহুম তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

চৌগাছা (যশোর)প্রতিনিধি: 



















