মাগুরার শালিখায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে উপজেলা বিএনপি।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় শালিখা উপজেলা বিএ নপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোজাফফর হোসেন টুকুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য মো. মনিরুজ্জামান চকলেট, উপজে লা যুব দলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান নয়ন, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা ঢালী,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জাহিদুর রহমান, উপ জেলা জাসা স-এর সদস্য সচিব শহীদুজ্জামান চাঁদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। দিবসটি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ কর তে হবে। এ সময় দিবসটি সফলভাবে উদযাপনে বিভিন্ন প্রস্তু তি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

শহীদুজ্জামান চাঁদ প্রতিনিধি 


















