বাংলাদেশ-ভারত সীমান্তে হত্যা বন্ধ,শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানসহ সব ধরনের সীমান্ত অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার করেছে বর্ডা র গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পেট্রাপোল বিএসএফ কনফা রেন্স সেন্টারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর আঞ্চলিক পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
বৈঠকে ছয় সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগে ডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। অপরদিকে, সাত সদস্যে র ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল শ্রী দলজিত সিং।
বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধ, সীমান্ত অপরাধ দমন এবং সীমান্ত ব্যবস্থাপনায় দুই বাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও মতবিনিময় করেন প্রতিনিধিরা।
এ সময় সীমান্তবর্তী এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে উভয় পক্ষ সীমান্তে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো সীমান্তবর্তী জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক ও সীমান্ত এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে ন প্রতিনিধিরা।
সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকটি মঙ্গল বার বেলা ১টা ৩০ মিনিটে শেষ হয়।

শার্শা উপজেলা প্রতিনিধিঃ 


















